advertisement

চলন্ত গাড়ির সামনে উদ্দাম নাচ ! এটাই নাকি নতুন নীলু নীলু চ্যালেঞ্জ

Last Updated:
#কেরল: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন রোজই কোন না চ্যালেঞ্জের মুখোমুখি নেটিজেনরা ৷ আর এই চ্যালেঞ্জ বেশিরভাগ সময়ই একেবারে নিখাদ মজার জন্য ৷ তবে এই মজার চ্যালেঞ্জ যদি বিপদ ডেকে আনে ৷ এরকমই বিপদ নিয়ে আপাতত দুশ্চিন্তায় কেরল ট্রাফিক পুলিশেরা ৷ কারণ, কেরলের রাস্তায় নেটিজেনরা এখন নতুন চ্যালেঞ্জে মেতে উঠেছেন ৷ আর এই চ্যালেঞ্জের নাম নীলু নীলু !
কিছুদিন আগে কি কি চ্যালেঞ্জ নিয়ে মেতে উঠেছিল গোটা বিশ্ব ৷ চলন্ত গাড়ি থেকে নেমে নাচ করে, ফের গাড়িতে ওঠার চ্যালেঞ্জে অনেকেই পা দিয়েছিলেন ৷ নতুন এই নীলু নীলু চ্যালেঞ্জ যেন কি কি-রই ভায়রা ভাই ৷ তা কীরকম এই নীলু নীলু চ্যালেঞ্জ ?
বাস, গাড়ি, স্কুটার কিংবা সাইকেল ৷ চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে এসে পড়ে উদ্দাম নাচ ৷ আর হাতে গাছের ডাল ! আপাতত, এই চ্যালেঞ্জেই বুঁদ রয়েছে কেরলের এই প্রজন্ম ৷ যেখানে পারছে সেখানেই শুরু করে দিচ্ছে নীলু নীলু চ্যালঞ্জ !
advertisement
advertisement
মালায়লম ভাষায় নীলু নীলু কথার অর্থ স্টপ স্টপ ! ২০০৪ সালে ‘রেইন রেইন কাম এগেন’ ছবি থেকে নীলু নীলু গানটি জনপ্রিয় হয় ৷ জনপ্রিয় ভিডিও ব্রডকাস্টিং অ্যাপ ‘টিক টক’ থেকেই এই নীলু নীলু চ্যালেঞ্জ ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায় ৷ কেরলের পুলিশ বেশ দুশ্চিন্তায় এই কাণ্ড নিয়ে ৷ দুর্ঘটনা এড়ানোর জন্যই এই চ্যালেঞ্জের দিকে কড়া নজর রয়েছে পুলিশের ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত গাড়ির সামনে উদ্দাম নাচ ! এটাই নাকি নতুন নীলু নীলু চ্যালেঞ্জ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement