advertisement

মহিলা সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম

Last Updated:

‘জাস্টিস’ পাওয়ার আগে আরও অনেক সমস্যাই ভোগ করতে হয় মহিলাদের ৷ সেকথা মাথায় রেখেই মহিলা সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম চালু করা হল ৷

#কলকাতা :  যৌন হেনস্তার শিকার কাজের জায়গায় অনেক মহিলারাই হন ৷ কিন্তু তাতে ‘জাস্টিস’ পাওয়ার আগে আরও অনেক সমস্যাই ভোগ করতে হয় তাঁদের ৷ সেকথা মাথায় রেখেই মহিলা সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম চালু করা হল ৷  এবার থেকে যদি কোনও মহিলা কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাঁর কাজের জায়গায় যৌন হেনস্তার শিকার হন , তাহলে তিন মাসের জন্য সবেতন ছুটি পাবেন তিনি ৷ তদন্ত চলাকালীন ওই হেনস্তার শিকার মহিলার উপর যাতে কেউ কোনও চাপ সৃষ্টি না করতে পারে, সেকথা মাথায় রেখেই এই নতুন নিয়ম চালু করেছে সরকার ৷
বছরে যা ছুটি থাকে, তার সঙ্গে এবার এই ছুটিও যোগ করা হল কেন্দ্রীয় সরকারের মহিলা কর্মচারীদের ৷ কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ আইনের আওতাতেই এই ছুটি দেওয়া হবে।
কর্মক্ষেত্রে এমন অবস্থার সম্মুখীন প্রায়শই হন মহিলারা ৷ অভিযোগ তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ দেওয়াও হয় ওই আক্রান্ত মহিলাদের ৷ সেটা যাতে বন্ধ করা যায় এবং সুষ্ঠু বিচার পাওয়া যায়, তার জন্যই এই নতুন ছুটি সংযোজন করা হল ৷ শুধু বিচার পাওয়াই নয়, এমন অভিজ্ঞতার সম্মুখীন হলে কোনও মহিলার পক্ষেই কাজে যোগ দেওয়া কঠিন ৷ তাই নতুন নিয়ম চালু করতে বাধ্য হল সরকার ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহিলা সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement