advertisement

রাজনৈতিক নেতাদের নামে আর বিমানবন্দর নয়

Last Updated:

রাজনৈতিক নেতাদের নামে আর বিমানবন্দর নয় ৷ এই বার্তাই দিল সরকার ৷ কারণ- কেন্দ্রীয় সরকার আর চায় না রাজনৈতিক নেতাদের নামে দেশের কোনও বিমানবন্দরের নামকরণ করতে ৷ নতুন নীতি অনুযায়ী শহরের নামেই এবার থেকে নামকরণ করা হবে বিমানবন্দরের ৷ সূত্রের খবর, মন্ত্রীসভার সামনে অনুমোদনের জন্য এমনই প্রস্তাব রাখতে চলেছে সরকার ৷

#নয়াদিল্লি: রাজনৈতিক নেতাদের নামে আর বিমানবন্দর নয় ৷ এই বার্তাই দিল সরকার ৷ কারণ- কেন্দ্রীয় সরকার আর চায় না রাজনৈতিক নেতাদের নামে দেশের কোনও বিমানবন্দরের নামকরণ করতে ৷ নতুন নীতি অনুযায়ী শহরের নামেই এবার থেকে নামকরণ করা হবে বিমানবন্দরের ৷ সূত্রের খবর, মন্ত্রীসভার সামনে অনুমোদনের জন্য এমনই প্রস্তাব রাখতে চলেছে সরকার ৷
নতুন এই নীতি যদি বাস্তবায়িত করতে সফল হয় কেন্দ্রীয় সরকার, তাহলে আগামী দিনে কিছুটা হলেও স্বস্তি পাবে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ৷ অধিকাংশ বিমানবন্দর জাতীয় বা রাষ্ট্রীয় নায়কদের নামে নামকরণ করার প্রচলন রয়েছে দেশে ৷ তাই বিমান চলাচল মন্ত্রণালয়কে মাঝেমধ্যেই রাজনৈতিক দলগুলি চাপ দেয় তাঁদের দলের কোনও বিশিষ্ট ব্যক্তির নামে বিমানবন্দরের নাম বদল করতে ৷ তবে এই নতুন নীতি যদি চালু করা হয় তবে রাজনৈতিক দলগুলির এই অন্যায় দাবির ইতি হবে বলে মনে করা হচ্ছে ৷ সম্প্রতি বেঙ্গালুরু বিমানবন্দরের নাম বদল করে টিপু সুলতান রাখার দাবি জানিয়েছিলেন প্রয়াত গিরিশ কারনাড ৷ গত বছরে দিল্লি বিমানবন্দরে নাম বদলে মহাত্মা গান্ধির নামে নামকরণ করার দাবিকে ঘিরে বিতর্ক শুরু হয় দেশের বিভিন্ন মহলে ৷ নেতাদের নাম অনুযায়ী বিমানবন্দরের নামকরণ করতে সমস্যার সম্মুখীন হতে হয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে ৷ তবে সরকারের এই নতুন নীতি নামকরণ আর নামবদলের এই রাজনীতিকে শেষ করতে সফল হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজনৈতিক নেতাদের নামে আর বিমানবন্দর নয়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement