advertisement

আরও একবার পরীক্ষায় ফেল করল ম্যাগি

Last Updated:

বারাব্যাঙ্কির সরকারি ল্যাবে আরও একবার অকৃতকার্য হল ম্যাগির নমুনা ৷ খাদ্যের গুণগতমানের পরীক্ষায় অকৃতকার্য নেসলে ম্যাগি নুডলস টেস্টমেকার ৷ ম্যাগি নুডলসে মাত্রাছাড়া সীসার উপস্থিতির জন্য বারাব্যাঙ্কি ল্যাব নেসলে ম্যাগিকে সুরক্ষিত সার্টিফিকেট দিতে অস্বীকার করে ৷ ৫ ফেব্রুয়ারি সফেদাবাদের সুধাংশু কুল কর্ণার নামের দোকান থেকে ম্যাগির এই নমুনাটি সংগ্রহ করেছিল ফুড সেফটি এ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷

#উত্তরাখণ্ড: বারাব্যাঙ্কির সরকারি ল্যাবে আরও একবার অকৃতকার্য হল ম্যাগির নমুনা ৷ খাদ্যের গুণগতমানের পরীক্ষায় অকৃতকার্য নেসলে ম্যাগি নুডলস টেস্টমেকার ৷ ম্যাগি নুডলসে মাত্রাছাড়া সীসার উপস্থিতির জন্য বারাব্যাঙ্কি ল্যাব নেসলে ম্যাগিকে সুরক্ষিত সার্টিফিকেট দিতে অস্বীকার করে ৷ ৫ ফেব্রুয়ারি সফেদাবাদের সুধাংশু কুল কর্ণার নামের দোকান থেকে ম্যাগির এই নমুনাটি সংগ্রহ করেছিল ফুড সেফটি এ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷
গত বছরের মে মাসে ম্যাগির নমুনায় সীসার মাত্রাতিরিক্ত উপস্থিতির জন্য ব্যান করা হয় ম্যাগিকে ৷সীসা খাবারের জন্য উপযুক্ত নয় বলে দেশজুড়ে ম্যাগির উপর নিষেধাজ্ঞা জারি করে এফএসএসএআই ৷ এই অভিযোগের ভিত্তিতে জনপ্রিয় নুডলস প্রডাক্টটিকে ভারতের বাজার থেকে বিদায় নিতে হয়েছিল ৷ অন্তত ৪০ কোটি ম্যাগির প্যাকেট ধ্বংস করে নেসলে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অন্য সরকারি ল্যাবে ম্যাগির নমুনা পরীক্ষা করা হয় ৷ তাতে বিপদমুক্ত ঘোষণা করা হয় ম্যাগিকে ৷ গত বছরের নভেম্বরেই বাজারে ফিরেছিল ম্যাগি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আরও একবার পরীক্ষায় ফেল করল ম্যাগি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement