advertisement

NDA Leader: জমে উঠেছে দিল্লি, NDA-র সংসদীয় নেতা কে হবেন! মোদিকে মানবেন তো শরিকরা?

Last Updated:

NDA Leader: এনডিএ সাংসদীয় কমিটির বৈঠকের আগে বিজেপির সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি।

আজ এনডিএ-র বৈঠক
আজ এনডিএ-র বৈঠক
নয়াদিল্লি: শুক্রবার এনডিএর সংসদীয় নেতা বাছাইয়ের পালা। সব ঠিক থাকলে নরেন্দ্র মোদিই হবেন এনডিএ-র সাংসদীয় কমিটির নেতা। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় লোকসভার সেন্ট্রাল হলে এনডিএ-র সব শরিক দলের সাংসদেরা মিলিত হবেন নিজেদের নেতা বাছাই করতে। ইতিমধ্যেই প্রায় সব দলেরই সাংসদেরা উপস্থিত হয়েছেন দিল্লিতে।
এনডিএ সাংসদীয় কমিটির বৈঠকের আগে বিজেপির সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত থাকার কথা বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদেরও। নিজের দলের সাংসদদের আগামী দিনের জন্য প্রয়োজনীয় বার্তা দেবেন নরেন্দ্র মোদি।
advertisement
ইতিমধ্যেই দিল্লি এসে গিয়েছেন নীতীশ কুমারও। আর কিছুক্ষণের মধ্যেই তাঁর দিল্লির বাসভবনে নিজের দলের ১২ জন সাংসদের সঙ্গে বৈঠকে বসবেন নীতীশও।
advertisement
এদিকে, বৃহস্পতিবার রাতের মধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সহ বাংলার সব সাংসদরা। শুক্রবার লোকসভার এনডিএ বৈঠকে যোগ দেবেন সাংসদেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NDA Leader: জমে উঠেছে দিল্লি, NDA-র সংসদীয় নেতা কে হবেন! মোদিকে মানবেন তো শরিকরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement