advertisement

‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানকে সমর্থন করে ফের বিতর্কে সিধু

Last Updated:
#জয়পুর: পাকিস্তান জিন্দাবাদ! এমনই স্লোগানে গমগম করে উঠল আলওয়ারের জনসভা ৷ আর সেই স্লোগানকে সমর্থন জানিয়ে আবারও সংবাদ শিরোনামে উঠে এলেন পঞ্জাবের কংগ্রেস মন্ত্রী নভজ্যোত সিং সিধু ৷
আগামী ৭ ডিসেম্বর রাজস্থান বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের লক্ষ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ দফায় দফায় চলছে নির্বাচনী প্রচার ও সভা ৷ সোমবার বিকেলে চলছিল এমনই একটি নির্বাচনী সভা ৷ বক্তৃতা রাখছিলেন পঞ্জাবের মন্ত্রীসভার এক মন্ত্রী ৷ সেই নির্বাচনী সভাতেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তোলেন বেশ কয়েকজন ৷ আর তাদের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন সিধু ৷
advertisement
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ৷ যার জেরে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের চরম সমালোচনার মুখে পড়েছেন সিধু ৷ রাজে বলেন, ‘বিষয়টি খুবই অদ্ভুত ৷ যেখানে ক্রমাগত একটি গ্রুপ পাকিস্তান জিন্দাবাদ বলে যাচ্ছেন ৷ ঘটনাটির প্রতিবাদ না করে উল্টে তাদের সমর্থন করছিলেন সিধু ৷’
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই পাকিস্তানের খালিস্তান আন্দোলনের নেতার সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে পড়েছিলেন নভজ্যোত সিং সিধু ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানকে সমর্থন করে ফের বিতর্কে সিধু
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement