advertisement

এক্সিট পোলে লোকসভায় খারাপ করলেও বিধানসভায় নিরঙ্কুশ নবীন পট্টনায়েক

Last Updated:

Odisha Lok Sabha Elections 2019 Exit Poll: ২০১৪ সালে ওডিশায় ২১টি লোকসভা আসনে মধ্যে বিজেডি৷ ২০১৯-এ বুথ ফের সমীক্ষায় আসন কমতে পারে নবীনের দলের৷ ২০১৪ সালে কংগ্রেস খাতা খুলতেই পারেনি ওড়িশায়৷ এ বার ১টি আসন জুটতে পারে কংগ্রেসের৷

#ভুবনেশ্বর: লড়াইটা ছিল ত্রিমুখী৷ বিজু জনতাদল (বিজেডি), বিজেপি ও কংগ্রেস৷ বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, লোকসভা ও বিধানসভায় বিজেডি-র ফলটা একেবারে অন্য রকম৷ ওড়িশায় লোকসভা চলাকালীনই বিধানসভা ভোট হয়েছে৷ গত ১১, ১৮, ২৩ ও ২৯ এপ্রিল বিধানসভা ভোট হয় ওডিশায়৷
News18-IPSOS exit poll রেজাল্টে দেখা যাচ্ছে, নবীন পট্টনায়েকের দল লোকসভা ভোটে ১২ থেকে ১৪টি আসন পাচ্ছে ওডিশায়৷ বিজেপি ৬ থেকে ৮টি আসন পাচ্ছে৷ ২০১৪ সালে ওডিশায় ২১টি লোকসভা আসনে মধ্যে বিজেডি৷ ২০১৯-এ বুথ ফের সমীক্ষায় আসন কমতে পারে নবীনের দলের৷ ২০১৪ সালে কংগ্রেস খাতা খুলতেই পারেনি ওড়িশায়৷ এ বার ১টি আসন জুটতে পারে কংগ্রেসের৷
advertisement
India Today Axis বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেডি পাবে ২টি থেকে ৬টি আসন৷ সে ক্ষেত্রে বিজেপি ১৫ থেকে ১৯টি আসন পাচ্ছে ওড়িশায়৷ কংগ্রেস একটি বা শূন্যো হতে পারে৷
advertisement
বিধানসভায় ১৪৭টি আসন ও লোকসভার ২১টি আসনের ওড়িশায় এখন একটাই প্রশ্ন, নবীন পট্টনায়েকের একাধিপত্য কি বজায় থাকবে? গত ৪টি বিধানসভায় যে ভাবে হইহই করে জিতেছে বিজু জনতদল, এ বারের নির্বাচন সেই তুলনায় কঠিনতম লড়াই বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ বিজেপি-র সঙ্গে কড়া টক্কর চলবে বিজেডি-র৷ ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনে জিতেছিল বিজেডি৷ লোকসভায় ২০টি আসন পেয়েছিলেন নবীন পট্টনায়েক৷ কংগ্রেস মাত্র ১৬টি বিধানসভা আসন জিতেছিল৷
advertisement
এ বারের বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেডি-র ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বিজেপি৷ কারণ রাজ্যের বেশির ভাগ অংশেই লড়াইটা হয়েছে বিজেডি বনাম বিজেপি৷ ২৩ মে সব অঙ্ক পরিস্কার হয়ে যাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এক্সিট পোলে লোকসভায় খারাপ করলেও বিধানসভায় নিরঙ্কুশ নবীন পট্টনায়েক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement