advertisement

Ajit Pawar vs IPS: ‘সাহস কী করে হয়?,’ উপমুখ্যমন্ত্রী শাঁসাচ্ছেন ফোনে...বেআইনি মাটি পাচার রুখতে গিয়ে টার্গেট মহিলা IPS

Last Updated:

ভাইরাল হওয়া ভিডিয়োয় শোনা যাচ্ছে, ফোনের ওপার থেকে একজন বলছেন, ‘‘শোনো, আমি ডেপুটি সিএম বলছি৷ আমি আপনাকে আদেশ দিচ্ছি যে বিষয়টা থামান৷’’

News18
News18
মহারাষ্ট্র: দুর্গাপুজোর আর ক’টা দিন বাকি৷ এর মাঝেই সামনে এল এমন একটি ঘটনা যা আবারও বুঝিয়ে দেয় নারীশক্তির সংজ্ঞাটা আসলে কী! রাজনৈতিক নেতাদের সঙ্গে মহিলা আইপিএস, আইএএস-দের বাক-বিতণ্ডার ঘটনা নতুন নয়৷ এবার সেই রকম রাজনীতিবিদদের তালিকায় নাম এল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের নাম৷
মহারাষ্ট্রের সোলাপুর জেলার কুর্দু গ্রামে একটি রাস্তা তৈরির কাজ চলছিল৷ সেখানে বেআইনি ভাবে মোরাম মাটি তোলা হচ্ছিল বলে অভিযোগ আসে পুলিশের কাছে৷ সেই ঘটনার তদন্তে গিয়েছিলেন আইপিএস অঞ্জলি কৃষ্ণা৷
তদন্ত চলাকালীন স্থানীয় এনসিপি ওয়ার্কারদের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁর৷ সেই সময় এক এনসিপি ওয়ার্কার বাবা জগতাপ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে ফোন করে সেই ফোন আইপিএস কৃষ্ণার হাতে ধরিয়ে দেন৷
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিয়োয় শোনা যাচ্ছে, ফোনের ওপার থেকে একজন বলছেন, ‘‘শোনো, আমি ডেপুটি সিএম বলছি৷ আমি আপনাকে আদেশ দিচ্ছি যে বিষয়টা থামান৷’’
এরপরেই তিনি বলেন, ‘‘তোমার সাহস কী করে হয়? আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব৷ তুমি আমার মুখ তো নিশ্চই চেনো, চেনো না?’’
advertisement
এরপরে নাকি পওয়ার অডিও কল ভিডিও কলে ট্রান্সফার করে মুখোমুখি দেখা কথা বলেন ওই আইপিএসের সঙ্গে৷ অভিযোগ, সেই সময় বেআইনি মোরাম পাচারের বিরুদ্ধে কৃষ্ণার অভিযান থামানোর নির্দেশ দিচ্ছিলেন তিনি৷
advertisement
এনসিপি রাজ্য সভাপতি সুনীল তাতকারের দাবি, এই ভিডিও ইচ্ছাকৃত ভাবে লিক করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘অজিত দাদা হয়ত পার্টি ওয়ার্কারদের ছেডে় দিতে বলেছিলেন৷ তদন্ত থামাতে বলেননি৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar vs IPS: ‘সাহস কী করে হয়?,’ উপমুখ্যমন্ত্রী শাঁসাচ্ছেন ফোনে...বেআইনি মাটি পাচার রুখতে গিয়ে টার্গেট মহিলা IPS
Next Article
advertisement
Cheeta: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement