advertisement

হেরাল্ড মামলায় জামিন পেলেন সোনিয়া-রাহুল

Last Updated:

ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় বেনামে অর্থ বিনিয়োগ করেছে গান্ধি পরিবার, এই অভিযোগ তুলে সোনিয়া-রাহুল সহ পাঁচ কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী

#নয়াদিল্লি:  কোনও নাটকীয় মুহূর্ত নয়, আদালতে ঢোকার কয়েক মিনিটের মধ্যে শুনানি শেষ ন্যাশনাল হেরাল্ড মামলার ৷ জামিন পেলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবং সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ তাঁদের সঙ্গেই ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন পেয়েছেন অন্য তিন কংগ্রেস নেতা ৷ ফের শুনানি ২০ ফেব্রুয়ারি ৷
 ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় বেনামে অর্থ বিনিয়োগ করেছে গান্ধি পরিবার এবং সংবাদপত্রের জমির বেআইনি প্রোমোটিংয়ের এই অভিযোগ তুলে সোনিয়া-রাহুল সহ পাঁচ কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী ৷ সেই মামলার শুনানির জন্যই সোনিয়া রাহুলসহ বাকি তিন কংগ্রেস নেতাকে নোটিশ পাঠায় আদালত ৷  শনিবার সকাল থেকে গোটা দেশের এবং বিশেষত রাজনৈতিক মহলের নজর ছিল পাতিয়ালা হাউস কোর্টে ন্যাশনাল হেরাল্ড মামলার শুনানির দিকে ৷ শুনানি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন সোনিয়া, রাহুল সহ অস্কার ফার্নান্ডেজ, মোতিলাল ভোরা এবং শ্যাম পিত্রোদার  জামিন মঞ্জুর করে পাটিয়ালা হাউস কোর্ট ৷ সোনিয়ার হয়ে বেল বন্ড দাখিল করেন এ কে অ্যান্টনি এবং রাহুলের হয়ে বেল বন্ড দাখিল করেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ জামিনের বিরোধীতা করে সুবহ্মণ্যম স্বামীর তীব্র সওয়াল আদালতে কোনও কাজে লাগে না ৷
advertisement
হাইপ্রোফাইল এই মামলার শুনানি ঘিরে সকাল থেকে কংগ্রেস কর্মী-সমর্থক এবং উৎসাহী সাধারণ মানুষের ভিড়ে ঠাসা ছিল কোর্ট চত্বর ৷ যে কোনও বিশৃঙ্খলা এড়াতে সজাগ ছিল প্রশাসন ৷  বিশাল পুলিশ বাহিনী ছাড়াও মোতায়েন করা হয়েছিল ৫০০-র বেশি জওয়ান ৷ তিনটে বাজার কয়েক মিনিট আগে কোর্টে প্রবেশ করেন সোনিয়া-রাহুল ৷ কাঁটায় কাঁটায় তিনটের সময় শুরু হয় শুনানি ৷ সোনিয়া গান্ধির হয়ে সওয়াল শুরু করেন কপিল সিব্বল ৷ মামলার পক্ষে নিজেই সওয়াল করছিলেন সুবহ্মণ্যম স্বামী ৷ সোনিয়া রাহুলের জামিনের বিরোধিতা করে তিনি বলেন, ‘দেশ ছেড়ে পালাতে পারেন সোনিয়া-রাহুল ৷’ কিন্তু ধোপে টেকে না স্বামীর সওয়াল ৷ কোর্টরুম থেকে বেরিয়ে কপিল সিব্বল জানান- মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি ৷ ওই দিন হাজির থাকবেন সোনিয়া-রাহুল ৷‘আমরা হাজিরা থেকে অব্যাহতি চাইনি, জানালেন কপিল সিব্বল ৷ আদালত থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে চলে যান সোনিয়া-রাহুলসহ জামিনে মুক্ত কংগ্রেস টিম ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হেরাল্ড মামলায় জামিন পেলেন সোনিয়া-রাহুল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement