advertisement

দেশে শুধুমাত্র বিজেপি থাকলে তা গণতন্ত্রের জন্য সুখবর নয়, ট্যুইট বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামীর

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য লাভ করেছে বিজেপি । কংগ্রেসকে কার্যত ভরাডুবি করে দ্বিতীয়বার সরকার গড়েছে গেরুয়া বাহিনী । কাজে আসেনি বিরোধীপক্ষের মহাজোট । বলা যায় দেশজুড়ে বিজেপিই এই মুহূর্তে অদ্বিতীয় আর এই রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্রের জন্য ভাল নয়, এমনই জানিয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামী ।
আজ একটি ট্যুইটে কংগ্রেস, তৃণমূল ও এনসিপির মত বিরোধী দলগুলিকে সতর্ক করেছেন স্বামী । তিনি লিখেছেন গোয়া ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার পর মনে হয়েছে একটি দলের আধিপত্য কখনই গণতন্ত্রের জন্য ভাল খবর হতে পারে না ।
advertisement
advertisement
পরোক্ষভাবে রাহুল-সনিয়াকে কটাক্ষ করে লিখেছেন ইটালিয়ান ও তাঁর পুত্রর দল ছেড়ে দেওয়া প্রয়োজন, তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ জোটবদ্ধ কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া ।
কর্ণাটকে গভীর সংকটে কংগ্রেস-জেডিএস জোট সরকার । ইস্তফা দিয়েছেন একাধিক বিধায়ক । ফলে বিজেপির জন্য ভাল সুযোগ হতে পারে কুমারস্বামী সরকারের সংকট ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে শুধুমাত্র বিজেপি থাকলে তা গণতন্ত্রের জন্য সুখবর নয়, ট্যুইট বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement