advertisement

ফের জোর ধাক্কা খেল বিজেপি ! বিরোধী জোটের কাছে ধরাশায়ী, উপনির্বাচনে হারল কেন্দ্রের শাসকদল

Last Updated:

নিজেদের ফের ধরে রাখল শিবসেনা

#মুম্বই: ফের জোর ধাক্কা খেল বিজেপি ! বিরোধী জোটের কাছে মুখ থুবড়ে পড়ল ফের গেরুয়া রথ ৷ শিবসেনার ছেড়ে যাওয়া মুম্বই ও নাসিকের উপনির্বাচনে হার কেন্দ্রের শাসকদলের ৷ মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪১ সেই বিভাগেই জয়লাভ করেছে শিবসেনা ৷ বিঠ্ঠেল লোকারে ৪৪২৭ ভোটে জয়ী হয়েছেন মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনি নিকটতম বিজেপি প্রার্থী দীনেশ পঞ্চল ৩০৪২টি ভোট পেয়েছেন ৷ শিবসেনা প্রার্থী ১৩৮৫টি ভোটে জয়ী হয়েছেন ৷
শিবসেনার কাউন্সিলর নিজের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনে লড়ার জন্য ৷ সেই কারণেই এই ওয়ার্ডে উপনির্বাচন হয়েছিল ৷ গতকাল এই আসনে ভোট হয়েছিল আজ ফলপ্রকাশ হয়েছে ৷ নাসিকের শিবসেনা প্রার্থী মধুকর যাদব ২৬ নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন ৷ এরফলে শিবসেনা এই আসনটি ধরে রেখেছে ৷ দিলীপ দাতির পরাজিত হয়েছেন ৷ বিরোধি এনসিপি ও কংগ্রেস জোটের কাছে হার মানতে হল বিজেপিকে ৷ বিজেপি প্রার্থী যাত্রা শেষ করেছে তৃতীয় হয়ে ৷ শতকরা হিসাবে ভোটের হার অত্যন্ত কম ছিল ৷
advertisement
শিবসেনার বা বিজেপির পক্ষ থেকে এই ভোটের ফলের পরে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ দুই পক্ষের প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের জোর ধাক্কা খেল বিজেপি ! বিরোধী জোটের কাছে ধরাশায়ী, উপনির্বাচনে হারল কেন্দ্রের শাসকদল
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement