advertisement

Assembly Election 2021: বিপুল সংখ্যাক ভোট দিতে আবেদন জানিয়ে আঞ্চলিক ভাষায় ট্যুইট মোদির

Last Updated:

তিনি আবেদন করেছেন সাধারণ নাগরিকদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য৷

#নয়াদিল্লি: প্রতি দফার মত এই দফার নির্বাচনেও ভোটারদের উদ্দেশ্যে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ যে সব রাজ্যে আজ নির্বাচন, সেই সব রাজ্যের নাগরিকদের জন্য আঞ্চলিক ভাষায় ট্যুইট করেছেন তিনি৷ প্রথম দফা নির্বাচন শুরু হওয়া থেকে এমনভাবে ভোটারদের বার্তা দিতে চাইছেন তিনি৷ তাদের আরও কাছাকাছি পৌঁছতে আঞ্চলিক ভাষা বেছে নিচ্ছেন মোদি৷ তাই তো পশ্চিমবাংলার (West Bengal)ক্ষেত্রে বাংলায় ট্যুইট করছেন, অসমের (Assam) ক্ষেত্রে অহমিয়া এবং দক্ষিণীর রাজ্য তামিল নাড়ু(Tamil Nadu), কেরলের(Kerela) জন্য দক্ষিণী ভাষায় ট্যুইট করে ভোটারদের উদ্ধুদ্ধ করছেন তিনি৷
তিনি আবেদন করেছেন সাধারণ নাগরিকদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য৷ গণতন্ত্রকে আরও শক্তিশালী করার কথা উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী৷ তিনি বিশেষ জোর দিয়েছেন কম বয়সি ভোটারদের প্রতি৷ তারাই দেশের ভবিষ্যৎ৷ তাঁদের হাত ধরেই আগামিদিনে উন্নয়নের পথে হাঁটবে দেশ৷ ট্যুইটে এই বার্তাই দিতে চেয়েছেন মোদি৷
advertisement
advertisement
আজ, মঙ্গলবার, ৬ এপ্রিল ৫টি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে৷ তৃতীয় পর্বের ভোটগ্রহণ পশ্চিমবঙ্গ (West Bengal Assembly Election 2021) এবং অসমে (Assam)। তামিলনাড়ু, (Tamil Nadu) কেরল (Kerala) এবং পুডুচেরিতেও (Puducherry) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ। এই তিনটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক দফাতেই ভোট৷ অন্যদিকে, অসমে আজ তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলায় ১০, ১৭, ২২, ২৬ এবং ২৯ এপ্রিল হবে পরবর্তী ভোট। সব রাজ্যের ফলাফল ঘোষণা হবে ২ মে৷ভোটগ্রহণকে সামনে রেখে সব রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করোনার বাড়বাড়ন্তের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনও এব্যাপারে বিশেষ ব্যবস্থা করেছে। ২৬ ফেব্রুয়ারি ৫ রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণার সময় কমিশন জানিয়েছিল যে, এটি করোনার বিধিনিষেধ অনুসরণ করার জন্য বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Election 2021: বিপুল সংখ্যাক ভোট দিতে আবেদন জানিয়ে আঞ্চলিক ভাষায় ট্যুইট মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement