advertisement

যোগ দিবসের আগে ট্যুইটারে সূর্য নমস্কার শেখালেন মোদি

Last Updated:
#নয়াদিল্লি: দুদিন পরেই বিশ্ব যোগ দিবস৷ দেশবাসীকে স্বাস্থ্য সচেতন করতে তাই বুধবার সকালেই সূর্য নমস্কারের ভিডিও ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ভিডিওতে দেখা যাচ্ছে, ধাপে ধাপে সূর্যনমস্কার শেখাচ্ছেন জলপাই রঙের ট্র্যাক প্যান্ট ও কমলা টি-শার্ট পরিহিত নরেন্দ্র মোদির গ্রাফিক৷ ভিডিও পোস্ট করে মোদি লিখেছেন, নিজের দৈনিক রুটিনে সূর্য নমস্কার রেখেছেন তো?
ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে সূর্য নমস্কারের মধ্যে লুকিয়ে রয়েছে ৮টি আসন৷ প্রতিদিন সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য নমস্কার করলে কীভাবে তা আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ভাবে সুস্থ রাখে তাও বলা রয়েছে ভিডিওতে৷
advertisement
advertisement
সূর্যনমস্কার করার সময় কীভাবে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয়ও বলা রয়েছে ভিডিওতে৷ এই বছর ৫ জুন প্রথম নিজের যোগ ভিডিও শেয়ার করেন মোদি৷ তারপর থেকে এখনও পর্যন্ত মোট ১০টি ভিডিও শেয়ার করেছেন তিনি৷
২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেওয়ার সময় যোগ দিবসের আবেদন রেখেছিলেন মোদি৷ তারপর থেকে প্রতি বছর ২১ জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যোগ দিবসের আগে ট্যুইটারে সূর্য নমস্কার শেখালেন মোদি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement