advertisement

Narendra Modi: গামছা উড়িয়ে বিহার পর্বের ‘সমাপ্তি’ ঘোষণা নরেন্দ্র মোদির! পরিচিত দৃশ্য দেখে জয়োল্লাস জনতার, পাশে দাঁড়িয়ে নীতীশ

Last Updated:

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিহারের ঐতিহাসিক গান্ধি ময়দানে শপথগ্রহণ করেন নীতীশ কুমার৷ তাঁকে মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান৷

News18
News18
পটনা: মঞ্চে তখন পাশে দাঁড়িয়ে নীতীশ কুমার৷ সদ্য শপথ গ্রহণ করা বিহারের এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী৷ রয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রীরাও৷ সকলকে পাশে নিয়ে নিজের ‘সিগনেচার’ স্টাইলে গামছা উড়িয়ে বিহার বিধানসভা নির্বাচনের ২০২৫ এর অধ্যায়ের ‘সমাপ্তি’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
advertisement
বিহার নির্বাচনের আগে প্রচার চলাকালীন একাধিক মঞ্চে এই সিগনেচার মুভ দেখিয়েছেন মোদি৷ আর সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতার মধ্যে উল্লাস, উন্মাদনা দেখা দিয়েছে৷ এদিনও তার অন্যথা হয়নি৷ মঞ্চ থেকে মোদি গামছা ওড়ানোর সঙ্গে সঙ্গেই জয়োল্লাসে ফেটে পড়ে জনতা৷ তার মাঝেই হেলিকপ্টার পর্যন্ত হেঁটে যান মোদি
advertisement
advertisement
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিহারের ঐতিহাসিক গান্ধি ময়দানে শপথগ্রহণ করেন নীতীশ কুমার৷ তাঁকে মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান৷
advertisement
advertisement
এর খানিকক্ষণ পরেই নীতীশ কুমারকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য শ্রী নীতীশ কুমার জিকে শুভেচ্ছা৷ উনি অভিজ্ঞ প্রশাসক, দীর্ঘদিন ধরে প্রশাসন পরিচনা করার অভিজ্ঞতা তাঁর রয়েছে৷ ভবিষ্যতের জন্য তাঁকে আমার শুভেচ্ছা৷ ’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: গামছা উড়িয়ে বিহার পর্বের ‘সমাপ্তি’ ঘোষণা নরেন্দ্র মোদির! পরিচিত দৃশ্য দেখে জয়োল্লাস জনতার, পাশে দাঁড়িয়ে নীতীশ
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement