advertisement

১০ টাকায় শাড়ির সেল! ভিড় সামলাতে নামতে হল পুলিশকে, তারপর...

Last Updated:
#মুম্বই: ১০ টাকায় মিলছে ভাল শাড়ি৷ সপ্তাহব্যাপী এই ব্যাপক ছাড়ে ভিড়ও হচ্ছে বিপুল৷ শনিবার ভিড় এতটাই মাত্রা ছাড়ায় যে পুলিশকে হাজির হতে হয় ঘটনাস্থলে৷ মুম্বইয়ের গজানন মার্কেটের এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে৷
গজানন মার্কেটের রং ক্রিয়েশন নামক এক দোকানে শুরু হয় এই সেল৷ মালিক অশ্বিন শাখারের বক্তব্য, বছরভর শাড়ি বিক্রি করে লাভ করি৷ এই ছাড় দিয়ে সমাজের সেবা করতে চাই৷ যাদের সামর্থ নেই, তারাও যাতে এই দামে শাড়ি কিনতে পারেন, তাই এমন ব্যবস্থা৷ জুনের ৫ তারিখ থেকে এই ছাড় শুরু হয় দোকানে৷ সপ্তাহন্তে পৌঁছতেই তা আরও বাড়তে থাকে৷ এতটাই বেড়ে যায় যে কর্মচারীরা হিমসিম খেয়ে যান ভিড় সামলাতে৷ দোকানের সামনে লম্বা লাইনে বাড়তে থাকে চাপ৷
advertisement
advertisement
যে কোনও সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, আইনি সমস্যা হতে পারে৷ এই ভয় শেষে পুলিশে খবর দেওয়া হয়৷ ঘোষণা করা হয় যে সেল বন্ধ হয়েছে৷ তাও কোনও ভাবেই যেন থামানো যায় না উদ্যোগী জনতাকে৷ শেষে দোকান বন্ধ করতে বাধ্য হন মালিক৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১০ টাকায় শাড়ির সেল! ভিড় সামলাতে নামতে হল পুলিশকে, তারপর...
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement