advertisement

১০০ কোটির সম্পত্তি ছেড়ে সন্ন্যাসী হলেন যুবক!

Last Updated:
#নয়াদিল্লি: অফুরান সম্পত্তি ৷ বিলাস-বৈভবের কোনও কমতিই নেই ৷ তবুও মাত্র ২৪ বছর বয়সেই সন্ন্যাস নিলেন মুম্বইয়ের মোক্ষেশ শেঠ ৷
১০০ কোটি টাকারও বেশি পারিবারিক ব্যবসা ও সম্পত্তি রয়েছে তাঁর। কিন্তু সব কিছু ত্যাগ করে শনিবার আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসজীবন বেছে নিয়েছেন তিনি। হয়ে গেলেন একজন জৈন সাধু।
তবে, গত দু’বছর পৈতৃক ব্যবসা আর চার্টার্ড অ্যাকাউনটেন্ট (সিএ) হিসেবে চাকরি করে বেশ অর্থ কামিয়েছেন মোক্ষেশ। করেছেন বিলাসবহুল জীবনযাপন। তবে ভোগের জীবনে যেন আর ভালো লাগছে না তাঁর। তাই সিদ্ধান্ত নিয়ে সব ছেড়েছুড়ে দিয়ে হয়েছেন সন্ন্যাসী।
advertisement
advertisement
মোক্ষেশের চাচা গিরীশ শেঠ জানিয়েছেন, মুম্বইয়ের প্রভাবশালী ব্যবসায়ী সন্দীপ শেঠের বড় ছেলের (মোক্ষেশ) সন্ন্যাসী হওয়ার পর তার নতুন নাম হয়েছে, 'করুণাপ্রেমবিজয়জি'। মোক্ষেশের পরিবার ছিল গুজরাটের বনাসকাঁঠা জেলার বনসকন্থা শহরের বাসিন্দা। পরে তারা চলে আসেন মুম্বইয়ে। ভারতের 'বাণিজ্য নগরী'তে অ্যালুমিনিয়ামের বিশাল ব্যবসা রয়েছে মোক্ষেশের পরিবারের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১০০ কোটির সম্পত্তি ছেড়ে সন্ন্যাসী হলেন যুবক!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement