advertisement

ইন্টারনেটে ফাঁস ধোনির আধার কার্ড, রবিশংকর প্রসাদকে এক হাত নিলেন ধোনি স্ত্রী

Last Updated:

আধার কার্ড নিয়ে রোজই নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে ৷ প্যান কার্ড থেকে ড্রাইভার লাইসেন্স, সব ক্ষেত্রেই আধার কার্ডকে জরুরি করে তোলা হচ্ছে ৷

#নয়াদিল্লি: আধার কার্ড নিয়ে রোজই নতুন নতুন নিয়ম তৈরি হচ্ছে ৷ প্যান কার্ড থেকে ড্রাইভার লাইসেন্স, সব ক্ষেত্রেই আধার কার্ডকে জরুরি করে তোলা হচ্ছে ৷ তাই সাধারণ থেকে সেলিব্রিটি সবাই আধার কার্ড তৈরি করতে তৎপর ৷ তবে এই তৎপরতা যে বিতর্কও টেনে আনতে পারে, তা ঘটল মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই !
সম্প্রতি ধোনি তৈরি করিয়েছেন নিজের আধার কার্ড ৷ আর সেই ছবিই ট্যুইটারে পোস্ট করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷ ধোনির আধার কার্ডের ছবি, ব্যক্তিগত তথ্য ট্যুইটারে শেয়ার করে রবিশংকর প্রসাদ লিখলেন, ‘ধোনির মতো বড়মাপের মানুষ আধার করালেন ৷ একেই বলে ডিজিটাল ইন্ডিয়ার শুভ শুরুওয়াত !’
ravi 1
advertisement
advertisement
মূলত আধার কার্ডের প্রতি সাধারণের উৎসাহ বাড়িয়ে তুলতেই এরকমটি করেছেন বলে জানিয়েছেন রবিশংকর প্রসাদ ৷ তবে তাঁর এই ট্যুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ আর এই বিতর্কের শুরুটা করলেন ধোনি স্ত্রী সাক্ষী ৷
ravi 2
ravi 3
advertisement
রবিশংকর প্রসাদকে রীতিমতো কটাক্ষ করে ধোনি পত্নী সাক্ষী ট্যুইট করলেন, ‘কোনও কিছুই কি আর ব্যক্তিগত নেই !’ রবিশংকর অবশ্য পুরো ব্যাপারটি ট্যুইট করে বোঝাতে চয়েছেন সাক্ষীকে ৷ পরে অবশ্য ধোনির আধার কার্ডের ফর্মের ছবি ফাঁস হওয়ায় ক্ষমা চেয়ে, তদন্তের ভারও নিয়েছেন তিনি ৷
ravi 4
advertisement
তবে রবিশংকর প্রসাদের এই ট্যুইটের সমালোচনা করেছেন বিরোধী দল নেতা ৷ দ্বিগবিজয় সিং এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করে সমালোচনা করেছেন রবিশংকর প্রসাদের ৷
ravi 5
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ইন্টারনেটে ফাঁস ধোনির আধার কার্ড, রবিশংকর প্রসাদকে এক হাত নিলেন ধোনি স্ত্রী
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement