advertisement

MP Political Crisis| আস্থা ভোট হল না মধ্যপ্রদেশে, অধিবেশন মুলতুবি করলেন স্পিকার

Last Updated:

বিধানসভার অধিবেশনের শুরুতেই বিজেপি বিধায়করা তীব্র চিত্‍কার করে আস্থা ভোটের দাবি জানাতে শুরু করেন৷ তুমুল হই হট্টগোল শুরু হয় মধ্যপ্রদেশ বিধানসভায়৷ তীব্র চেঁচামেচির মধ্যে স্পিকার জানিয়ে দেন, ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি।

#ভোপাল: রবিবার রাত থেকেই মধ্যপ্রদেশে আস্থাভোটের তোড়জোড় শুরু করে দেয় বিজেপি৷ রাতারাতি সব বিধায়ককে ভোপালে বিধানসভায় নিয়ে চলে আসে৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ রবিবার মধ্যরাতে তড়িঘড়ি রাজ্যপাল লালজি টেন্ডনের সঙ্গে দেখা করেন৷ আস্থাভোটের যাবতীয় জল্পনার অবসান ঘটল স্পিকারের সিদ্ধান্তে৷ সোমবার ২৬ মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার বাজেট অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার৷ যার নির্যাস, আজ আস্থা ভোট হল না মধ্যপ্রদেশে৷
এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই বিজেপি বিধায়করা তীব্র চিত্‍কার করে আস্থা ভোটের দাবি জানাতে শুরু করেন৷ তুমুল হই হট্টগোল শুরু হয় মধ্যপ্রদেশ বিধানসভায়৷ তীব্র চেঁচামেচির মধ্যে স্পিকার জানিয়ে দেন, ২৬ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতুবি।
advertisement
advertisement
এ দিকে মধ্যপ্রদেশের ১৯ জন বিদ্রোহী বিধায়ক বেঙ্গালুরুর রিসর্টে রয়েছেন৷ করোনার আবহে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করতে রিসর্টে ঢুকল একটি মেডিক্যাল দল৷
মধ্যপ্রদেশের ক্ষমতায় বসতে যখন মরিয়া বিজেপি, তখন রবিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টেন্ডনের কাছে যান মুখ্যমন্ত্রী কমলনাথ৷ মধ্যপ্রদেশে আস্থা ভোট হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে৷ বিজেপি চাইছিল, দ্রুত আস্থা ভোট হোক৷ যদিও রাজ্যপালের কাছে গিয়ে কমলনাথ জানিয়ে আসেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তৈরি৷
advertisement
রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজ্যপালের কাছে যান কমলনাথ৷ রাজ্যপাল কমলনাথকে চিঠি দিয়ে জানিয়েছেন, বিধানসভায় আস্থা ভোটের সময় বিধায়করা হাত তুলে সমর্থন করবেন৷ অন্য কোনও উপায়ে নয়৷
আজ অর্থাত্‍ সোমবার মধ্যপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ কংগ্রেস ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপি-তে যাওয়ার সঙ্গে ২২ জন বিধায়কও ইস্তফা দিয়েছেন কংগ্রেসে৷
রবিবার মধ্যরাতে কমলনাথ জানান, 'রাজ্যপাল আমায় বলেছেন, সোমবার সকালে তিনি স্পিকারের সঙ্গে কথা বলবেন৷' তা হলে কি সোমবার আস্থাভোট হবে? কমলনাথ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার৷
advertisement
ওদিকে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গুরগাঁওয়ে আইটিসি-র বিলাসবহুল হোটেলে বিধায়কদের রেখেছিল বিজেপি৷ তাঁদের রবিবার রাতেই ভোপালে নিয়ে চলেছে এসেছে বিজেপি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MP Political Crisis| আস্থা ভোট হল না মধ্যপ্রদেশে, অধিবেশন মুলতুবি করলেন স্পিকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement