advertisement

স্কুলে কোনও শৌচাগার নেই, প্রকাশ্যে শৌচের অপরাধে শিশুকন্যাকে অমানবিক শাস্তি

Last Updated:

স্কুলে কোনও শৌচাগার নেই, প্রকাশ্যে শৌচের অপরাধে শিশুকন্যাকে অমানবিক শাস্তি

#ছত্তরপুর: সরকারে আসার পর থেকেই স্বচ্ছ ভারত অভিযান এবং বাড়ি বাড়ি শৌচাগার তৈরির জন্য প্রচার চালাচ্ছে ৷ শত সচেতনতা প্রচার সত্ত্বেও সর্বত্র শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি ৷ শৌচাগার না থাকায় প্রকাশ্যে মলত্যাগ করার মাসুল গুণল একটি ছোট শিশু কন্যা ৷
প্রকাশ্য শৌচকর্ম করায় অমানবিক শাস্তি ভোগ করতে হল ৬ বছরের এক নাবালিকাকে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছত্তরপুরে ৷ স্কুলে কোনও শৌচাগার না থাকায় শিক্ষকের অনুমতি নিয়ে খোলা জায়গাতেই মলত্যাগ করতে বাধ্য হয়নি ছোট্ট মেয়েটি ৷ তাঁকে এইভাবে দেখে এক যুবক প্রবল ক্ষুব্ধ ৷ সঙ্গে সঙ্গে শুরু হয় তিরস্কার ৷
ছত্তরপুরের লবকুশনগর তহশিলের গুধোরা গ্রামের বাসিন্দা ওই যুবক নাবালিকাকে নিজে হাতে করে তাঁর মল ওই জায়গা থেকে বয়ে নিয়ে যেতে বাধ্য করে ৷ মেয়েটি বাড়ি ফিরে পুরো ঘটনা তাঁর পরিবারকে জানানোয় তাঁরা প্রবল ক্ষিপ্ত হয়ে ওঠে ৷
advertisement
advertisement
মেয়েটির পরিবারের দাবি, তারা জাতে দলিত হওয়ায় উঁচু জাতের ওই যুবক তাদের মেয়ের সঙ্গে এমন অমানবিক ব্যবহার করেছে ৷ অভিযুক্ত যুবক পাপ্পু সিংহের বিরুদ্ধে বেআইনিভাবে জোর করে খাটানো ও শিশুর প্রতি অমানবিক আচরণের অভিযোগ দায়ের করা হয় লবকুশনগর থানায় ৷ অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুলে কোনও শৌচাগার নেই, প্রকাশ্যে শৌচের অপরাধে শিশুকন্যাকে অমানবিক শাস্তি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement