advertisement

বয়স কোনও ব্যাপারই নয়, গোরক্ষপুরে মা-মেয়ে একসঙ্গে বসলেন বিয়ের পিঁড়িতে

Last Updated:

মুখ্যমন্ত্রী সমুহিক বিবাহ যোজনার আওতায়, গোরক্ষপুরে আয়োজন করা হয়েছিল একটি গণ বিবাহ অনুষ্ঠান।এই গণ বিবাহের আসরেই ৫৩ বছরের এই মহিলা এবং তাঁর ২৭ বছরের মেয়ে বিয়ে করলেন একইসঙ্গে।

#গোরক্ষপুরঃ প্রজন্ম এবার একসঙ্গে বিয়ের পিঁড়িতে। বয়স যেন কোনও ব্যাপারই নয়। গাঁটছড়া বাঁধা যেতে পারে যে কোনও বয়সে। এমনটাই প্রমাণ করলেন ৫৩ বছর বয়সি গোরক্ষপুরের এক মহিলা।
মুখ্যমন্ত্রী সমুহিক বিবাহ যোজনার আওতায়, গোরক্ষপুরে আয়োজন করা হয়েছিল একটি গণ বিবাহ অনুষ্ঠান।এই গণ বিবাহের আসরেই ৫৩ বছরের এই মহিলা এবং তাঁর ২৭ বছরের মেয়ে বিয়ে করলেন একইসঙ্গে।
মহিলার নাম, বেলি দেবী। তাঁর স্বামী মারা গিয়েছেন বছর পঁচিশ আগেই। এই গণ বিবাহ সভায় তিনি গাঁটছড়া বাঁধলেন ৫৫ বছর বয়সি দেওর জগদীশের সঙ্গে। এই গণ বিবাহ অনুষ্ঠানে, একটি মুসলিম দম্পতিকে নিয়ে, সাত পাঁকে বাধা পড়লেন মোট ৬৩ দম্পতি।
advertisement
advertisement
বেলি দেবীর সব থেকে ছোট মেয়ে ইন্দু-ও বিয়ে করেছে এই বিবাহ অনুষ্ঠানেই। বেলি দেবীর দেওর জগদীশ পেশায় একজন চাষি। এ পর্যন্ত তিনি অবিবাহিতই ছিলেন। বেলি দেবী বলেছেন, “আমার ছেলেরা এবং আরও দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে। তাই ছোট মেয়ের বিয়ের সময়ই আমি নিজেও বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নিই আমার  এই দেওরের সঙ্গে। আমার ছেলে-মেয়েরা এই সিদ্ধান্তে বেশ খুশি।” জেলার সরকারি কর্মকর্তারা সকলে হাজির ছিলেন ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বয়স কোনও ব্যাপারই নয়, গোরক্ষপুরে মা-মেয়ে একসঙ্গে বসলেন বিয়ের পিঁড়িতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement