advertisement

উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়, ২০১৯-এ লোকসভায় কী কী সুবিধা পাবে মোদি সরকার ?

Last Updated:

উত্তরপ্রদেশে ঐতিহাসিক ফল বিজেপির। এগিয়ে থাকার নিরিখে ম্যাজিক ফিগার পার করল গেরুয়াশিবির। ধুয়ে-মুছে সাফ বিরোধীরা।

#নয়াদিল্লি: উত্তরপ্রদেশে ঐতিহাসিক ফল বিজেপির। এগিয়ে থাকার নিরিখে  ম্যাজিক ফিগার পার করল গেরুয়াশিবির। ধুয়ে-মুছে সাফ বিরোধীরা। মুখ থুবড়ে পড়ল রাহুল-অখিলেশ জোট। প্রায় সব বুথফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করেই উত্তরপ্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। কংগ্রেস ও সপা-র জোট এখনও পর্যন্ত তিন অঙ্কও ছুঁতে পারেনি। ৩০-এর ঘরে ঘোরাফেরা করছেন মায়াবতীও। ১৯৯১ সালে ২২১টি আসন পেয়েছিল বিজেপি। তখন মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং। কিন্তু, এবার সেই ফলাফলকেও পিছনে ফেলে দেওয়ার সম্ভাবনা। ৩০০-র বেশি গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বিজেপি।
বিধানসভার ফলে কী কী সুবিধা পেতে চলেছে বিজেপি ?
- উত্তরপ্রদেশে বিধানসভার ফলে রাজনৈতিকভাবে সুবিধা বিজেপির
advertisement
- ২০১৯ সালে লোকসভা ভোটে সুবিধা পাবে বিজেপি
- রাজ্যসভায় বিজেপির শক্তি বাড়ল
- বিভিন্ন বিল পাসে সুবিধা পাবে বিজেপি়-র
- অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হবে না
advertisement
- রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী বাছাইয়ে অনেকটা এগোল বিজেপি
বিজেপির এই ঐতিহাসিক ফলাফল কীভাবে? সপা-র যাদব ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে বিজেপি।  ৩৩টি যাদব অধ্যুষিত আসনে এগিয়ে বিজেপি। দলিত ভোটব্যাঙ্কও দখল করেছে বিজেপি। দলিত অধ্যুষিত ৬৪টি আসনে এগিয়ে বিজেপি। সংঘ্যালঘু অধ্যুষিত ৪২টি আসনে এগিয়ে গেরুয়া শিবির।
উত্তরপ্রদেশে মোট ৪০৩ আসনে একের পর এক জায়গা থেকে এগিয়ে থাকার খবর মিলতেই হোলির আগে হোলি বিজেপি শিবিরে। সময় যত গড়িয়েছে ততই উৎসাহে ভাটা দেখা গিয়েছে বিরোধী শিবিরের মধ্যে।
advertisement
শনিবার সকাল থেকেই গোটা দুনিয়ার নজর ছিল উত্তরপ্রদেশের বিধনাসভা নির্বাচনের ফলাফলের দিকে ৷ যত দিন বেড়েছে, সপা-কংগ্রেসের জোট সমীকরণকে পিছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিজেপি ৷ নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়েছে মোদির গেরুয়া ম্যাজিক ছেয়ে ফেলেছে গোটা উত্তরপ্রদেশকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়, ২০১৯-এ লোকসভায় কী কী সুবিধা পাবে মোদি সরকার ?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement