advertisement

সার্কের জরুরি ভিডিও কনফারেন্সে করোনা নিয়ে বিশেষ তহবিল তৈরির প্রস্তাব দিলেন মোদি

Last Updated:

করোনা পরিস্থিতি মোকাবিলায় শনিবারই সার্কভুক্ত দেশগুলির সঙ্গে মত বিনিময় করার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

#নয়া দিল্লি: করোনা প্রতিরোধে সার্ক ভুক্ত দেশগুলিকে নিয়ে একটি তহবিল তৈরির প্রস্তাব দিলেন নরেন্দ্র মোদি৷ এই কারণে ভারতীয় মুদ্রায় ৭৩ কোটি টাকা বেশি অনুদান দেওয়ার প্রস্তাবও দিয়েছেন নরেন্দ্র মোদি৷
করোনা পরিস্থিতি মোকাবিলায় শনিবারই সার্কভুক্ত দেশগুলির সঙ্গে মত বিনিময় করার প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সে বিষয়ে সাড়া দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আজ সেই আলোচনাতেই সার্কভুক্ত বেশ কয়েকটি দেশ অংশ নিল৷ আর সেই আলোচনাতেই উঠে এল করোনা প্রতিরোধের নানা প্রসঙ্গ৷ প্রধানমন্ত্রী সার্কভুক্ত দেশগুলিকে করোনা প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে বললেন৷ ভারত এই রোগ প্রতিরোধের জন্য ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে, সে কথাও এদিন ভাগ করে নেন প্রধানমন্ত্রী৷
advertisement
মোদি এদিন বলেন, করোনাভাইরাস নিয়ে যাতে অকারণ আতঙ্ক তৈরি না হয়, তার জন্য আমরা তৈরি ছিলাম৷ আমরা এখনও ভাইরাসের প্রকোপ রুখতে উল্লেখযোগ্য পদক্ষেপ করে চলেছি৷ এভাবে সমস্ত দেশ মিলে যদি আমরা লড়াই করতে পারি, তাহলে আগামীদিনে এই রোগের বিরুদ্ধে আমরা আরও লড়াই করতে পারব৷
advertisement
এ দিনের ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিনিধিও। ছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংও।
advertisement
এদিন আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়ে মোদি বলেন, র‌্যাপিড রেসপন্স টিম তৈরি করছে ভারত। চিকিৎসক, বিশেষজ্ঞরা সেই দলে থাকবেন। থাকবে পরীক্ষার কিট, ওষুধপত্র এবং অন্যান্য সরঞ্জামও। অন্যদেশের প্রয়োজন পড়লে তাঁদের পাঠানো হবে। এ নিয়ে অনলাইন প্রশিক্ষণের প্রস্তাবও দিয়েছেন তিনি। সকলে এক জোট হয়ে ভবিষ্যতের লক্ষে গবেষণা চালানোর প্রস্তাবও দেন মোদী।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সার্কের জরুরি ভিডিও কনফারেন্সে করোনা নিয়ে বিশেষ তহবিল তৈরির প্রস্তাব দিলেন মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement