advertisement

#MamataToNews18 : ‘কৃষকদের জন্য ৫ বছরে মোদি সরকার কিছুই করেনি’, বিস্ফোরক মমতা

Last Updated:

হতাশায়, অভাবে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন মোদি সরকারের আমলে ৷

#কলকাতা: মোদি সরকার কৃষকদরদী নয় ৷ শেষ পাঁচ বছরে মোদি কৃষকদের জন্য কিছুই করেননি ৷ হতাশায়, অভাবে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন মোদি সরকারের আমলে ৷ লোকসভা নির্বাচনের মুখে News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মোদি সরকারের গত পাঁচ বছরের মূল্যায়ন করতে গিয়ে একের পর এক অভিযোগ উঠে আসে তৃণমূলনেত্রীর মুখে ৷ তাঁর অভিযোগ, পাঁচ বছরে কৃষকদের জন্য কোনও কাজই করেনি মোদি ৷ কৃষকদের সমস্যা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মমতার তোপ, ‘কেন্দ্র কৃষকদের জন্য কিছু কাজই করেনি তার প্রমাণ দেশের কৃষকদের অবস্থা ৷ গত ৫ বছরে দেশের ১২ হাজার কৃষক ফসলের দাম না পেয়ে হতাশায়, দারিদ্র্যে আত্মহত্যা করেছেন ৷ মোদি জমানায় সরকারের বিরুদ্ধে কৃষকদের বহু মিছিল ও আন্দোলনের সাক্ষী আমাদের দেশ ৷’
advertisement
একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্যদিকে, বাংলায় তৃণমূল সরকার কৃষকদের জন্য বহু কাজ করেছেন ৷ বাংলায় সরকারের উদ্যোগে তিনগুণ হয়েছে কৃষকের রোজগার ৷ তিনি বলেন, ‘মোদিজি খালি ভাষণ দেবেন, যে ২০২২-এ কৃষকের রোজগার দ্বিগুণ করবেন ৷ আমরা করে দেখিয়েছি ৷ কৃষকবন্ধু স্কিমে আমরা কৃষকদের ৫ হাজার টাকা করে দিই ৷ এছাড়া জমির মিউটেশন ফি মকুব করে দেওয়া হয়েছে ৷ বাংলায় কৃষকদের তৃণমূল সরকার বিনামূল্যে বিমার সুবিধা দিয়েছে ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#MamataToNews18 : ‘কৃষকদের জন্য ৫ বছরে মোদি সরকার কিছুই করেনি’, বিস্ফোরক মমতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement