advertisement

‘মন কি বাত’-এ দেশবাসীকে সৌরশক্তি ব্যবহারের আবেদন মোদির

Last Updated:
#নয়াদিল্লি: রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে সৌরশক্তি ব্যবহারের জন্য আহবান জানালেন৷  রেডিওতে সম্প্রচারিত এই অনুষ্ঠানে মোদি এদিন বলেন, ‘বিশ্ব উষ্ণায়ন যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা সমস্ত মানুষের দায়িত্ব ৷’ তাই জলবায়ুর এই পরিবর্তনের মোকাবিলা করার জন্য সমস্ত দেশবাসীকে প্রাকৃতিক শক্তি সঞ্চয়ের আবেদন জানালেন প্রধানমন্ত্রী ৷
‘আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক দুর্যোগের খবর পাচ্ছি ৷ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষদের এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে, যা আমরা স্বপ্নেও ভাবিনি ৷ জলবায়ুর পরিবর্তনের ফল আমাদের প্রতি মুহূর্তে ভোগ করতে হচ্ছে ৷ সম্প্রতি তামিলনাড়ুতে ভারী বষর্ণের জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের ৷ মৃতদের পরিবারের জন্য আমার সমবেদনা রইল৷ তামিলনাড়ু সংলগ্ন রাজ্যেও এই দুর্যোগের প্রভাব পড়েছে ৷  বন্যা পীড়িতদের জন্য আমি ভীষণই ব্যথিত ৷ ’ মন কি বাত’-এর ১৪-তম পর্বে এমনই আবেগ বিহ্বল হয়ে পড়লেন মোদি ৷
advertisement
রেডিওতে সম্প্রচারিত কুড়ি মিনিটের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন , ‘ সারা বিশ্ব জলবায়ুর পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে  ৷ বিশ্ব উষ্ণায়নকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে তারই পরিকল্পনা করছে পৃথিবীর সমস্ত দেশ ৷’  ভারত মনে করে উন্নত দেশগুলি বেশি মাত্রায় দূষণের জন্য দায়ী ৷ তাই বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় উন্নত দেশগুলির বেশি দায়িত্ব নেওয়া উচিত বলে দাবি করেছেন মোদি ৷
advertisement
advertisement
মোদি জানান, বিশ্ব উষ্ণায়নের মোকাবিলার জন্য সরকারের তরফ থেকে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ মানুষকে সৌরশক্তিকে ব্যবহারে উৎসাহিত করার ছাড়াও সরকার এলএডি বাল্বের মতো প্রকল্প চালু করেছে ৷
সোমবার প্যারিসে জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন মোদি ৷ সোমবার থেকে ফ্রান্সের রাজধানীতে শুরু হতে চলেছে এই সম্মেলন ৷ মোদি ছাড়াও এই সম্মেলনে উপস্থিত থাকবে ১৭০টি দেশের রাষ্ট্রনেতারা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘মন কি বাত’-এ দেশবাসীকে সৌরশক্তি ব্যবহারের আবেদন মোদির
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement