advertisement

‘এসি চালিয়ে চাদর গায়ে’ থাকা আর ‘গাড়ি চালিয়ে জিমে যাওয়া’ না পসন্দ প্রধানমন্ত্রী মোদির

Last Updated:

তিনি এর পরেই শক্তির অপচয় প্রসঙ্গে তুলে আনেন এলইডি বাল্বের প্রসঙ্গও৷

ফাইল চিত্র
ফাইল চিত্র
#নয়াদিল্লি: শুধু সরকারের নীতি নির্ধারণ নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাপনের প্রশ্নেও রয়েছে নানারকম সমস্যা৷ আর যে কারণগুলি অনেকটাই দায়ী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের জন্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা মনে করিয়ে দিলেন৷
তিনি বললেন, ‘আমরা অনেক সময়েই দেখি, কেউ কেউ ১৬ বা ১৮ ডিগ্রিতে এসি চালিয়ে দিয়ে রয়েছেন৷ তাঁর হয়ত ঠাণ্ডা লাগছে, তাতে তিনি গায়ে কম্বল জড়াচ্ছেন৷ কিন্তু এসির ঠাণ্ডা কমছে না৷ এতে পরিবেশ দূষিত হয়৷ আমাদের উচিত, এসি ব্যবহার করলে সেটি এমন তাপমাত্রার মধ্যে ব্যবহার করা যাতে সেটিতে শক্তির ব্যবহার কম পরিমাণে হয়৷ কম্বল ছাড়াই যাতে কম তাপমাত্রায় এটি ব্যবহার করা চলে৷’’ এর পরেই মোদি এনেছেন জিমের প্রসঙ্গ৷ তিনি বলেছেন, ‘‘অনেকেই জিমে যান গাড়িতে করে৷ ওয়ার্কআউট করার আগে গাড়িতে করে গিয়ে কী লাভ৷ তার থেকে পায়ে হেঁটে বা সাইকেলে করে যান, এতে শক্তির সাশ্রয় যেমন হবে, তেমনই আপনারও শরীরচর্চাই হবে৷’’ গুজরাতে ‘মিশন লাইফ’ প্রকল্পের আন্তর্জাতিক উদ্বোধনের অনুষ্ঠানে এসে একথা বললেন মোদি৷
advertisement
advertisement
তিনি এর পরেই শক্তির অপচয় প্রসঙ্গে তুলে আনেন এলইডি বাল্বের প্রসঙ্গও৷ তিনি বলেন, এলইডি ব্যবহার করলে এমনি আলোর থেকে অনেক কম শক্তি ক্ষয় হয়৷ এখানে উপস্থিত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানলে হয়ত অবাক হবেন, ভারতে এখনও পর্যন্ত ১৬০ কোটির বেশি এলইডি বাল্বের ব্যবহার সরকার করেছেন৷ এটি প্রতি বছরে ১০০ মিলিয়ন টন কার্বনডাই অক্সাইডের মাত্রা বাতাসে কমিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘এসি চালিয়ে চাদর গায়ে’ থাকা আর ‘গাড়ি চালিয়ে জিমে যাওয়া’ না পসন্দ প্রধানমন্ত্রী মোদির
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement