advertisement

Uttar Pradesh news: পঞ্চায়েত, পুলিশ ঝামেলা মেটাতে ব্যর্থ! মালিক কে, নিজেই চিনিয়ে দিল মোষ

Last Updated:

বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর মোষটির খোঁজ পান নন্দলাল৷ কিন্তু হনুমান নামে ওই ব্যক্তি মোষটিকে ফেরাতে রাজি হননি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
প্রতাপগঞ্জ: মোষের মালিকানা কার? তার মীমাংসা করতে পারছিলেন না গ্রামবাসীরা৷ শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় থানা পর্যন্ত৷ শেষ পর্যন্ত যাকে নিয়ে টানাপোড়েন, সেই মোষটিই যাবতীয় সমস্যার সমাধান করে দিল৷
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রতাপগড়ে৷ তবে মোষের মালিক খুঁজে বের করতে মাথা খাটিয়েছিলেন স্থানীয় থানার পুলিশকর্মীরাই৷
মোষের মালিকানা নিয়ে এই গন্ডগোল প্রথমে গড়ায় গ্রামের পঞ্চায়েতের কাছে৷ সেখানে মিটমাট না হওয়ায় থানায় অভিযোগ দায়ের হয়৷ শেষ পর্যন্ত মোষের আসল মালিককে খুঁজে বের করতে সেটিকে রাস্তায় ছেড়ে দেন থানার পুলিশকর্মীরা৷ কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরির পর মোষটি নিজে থেকেই তার আসল মালিকের বাড়িতে চলে যায়৷ এর পরই মোষের মালিকানা নিয়ে টানাপোড়েনের নিষ্পত্তি হয়ে যায়৷
advertisement
advertisement
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহেশগঞ্জ থানার অন্তর্গত রাই অসকরনপুর গ্রামের বাসিন্দা নন্দলাল সরোজের একটি মোষ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল৷ ওই ব্যক্তির অভিযোগ, মোষটি কোনওভাবে পাশের পুরে হরিকেশ গ্রামে ঢুকে পড়েছিল৷ তখন সেখানকার বাসিন্দা হনুমান সরোজ সেটিকে আটকে রাখেন বলে অভিযোগ৷
advertisement
বেশ কয়েকদিন খোঁজাখুঁজির পর মোষটির খোঁজ পান নন্দলাল৷ কিন্তু হনুমান নামে ওই ব্যক্তি মোষটিকে ফেরাতে রাজি হননি৷ এর পরেই নন্দলাল মহেশগঞ্জ থানার দ্বারস্থ হয়ে মোষ ফিরে পাওয়ার দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেন৷
বিষয়টি নিয়ে পঞ্চায়েতও বেশ কয়েক ঘণ্টা ধরে আলোচনা হয়৷ তার পরেও সমাধানসূত্র বেরোয়নি৷ শেষে মহেশগঞ্জ থানার প্রধান আধিকারিক মাথা খাটিয়ে একটি উপায় বের করেন৷ পঞ্চায়েতের সামনেই তিনি জানান, মোষটির আসল মালিক কে, তা মোষটি নিজেই ঠিক করবে৷ ঠিক হয়, মোষটিকে থানা থেকে ছেড়ে দেওয়ার পর সেটি যার বাড়িতে প্রথমে যাবে, তাঁকেই মোষের আসল মালিক বলে ধরে নেওয়া হবে৷
advertisement
সেই মতো থানা থেকে মোষটিকে ছেড়ে দেওয়া হয়৷ থানা থেকে বেরিয়ে মোষটি সোজা রাই অসকরনপুর গ্রামের দিকে এগোতে থাকে৷ তার পর সোজা সেটি নন্দলালের বাড়িতে চলে যায়৷ এর পরই মোষটিকে নন্দলালের হাতে তুলে দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh news: পঞ্চায়েত, পুলিশ ঝামেলা মেটাতে ব্যর্থ! মালিক কে, নিজেই চিনিয়ে দিল মোষ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement