Kerala models killed in road accident: এ বছরই মিস সাউথ ইন্ডিয়ার শিরোপা জয়, কেরলে দুর্ঘটনায় একসঙ্গে দুই মডেলের মৃত্যু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আনসি কবীর এবং অঞ্জনা শাজাহান দু' জনেই মডেলিংয়ের সঙ্গে য়ুক্ত ছিলেন৷ এ দিন কেরলে একটি গাড়িতে একসঙ্গেই যাচ্ছিলেন তাঁরা (Kerala models killed in road accident: )৷
#কোচি: একজন এ বছরই মিস সাউথ ইন্ডিয়ার শিরোপা জিতেছিলেন৷ শুধু তাই নয়, আনসি কবীর (Ansi Kabeer) ২০১৯ সালে মিস কেরলের শিরোপাও জিতে নিয়েছিলেন৷ সে বছরই মিস কেরল প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন অঞ্জনা শাহজাহান (Anjana Shahjahan)৷ সোমবার সেই কেরলেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় একসঙ্গে দু' জনেরই মৃত্যু হয়েছে (Kerala models killed in road accident)৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আনসি কবীর (Ansi Kabeer) এবং অঞ্জনা শাহজাহান (Anjana Shahjahan) দু' জনেই মডেলিংয়ের সঙ্গে য়ুক্ত ছিলেন৷ এ দিন কেরলে একটি গাড়িতে একসঙ্গেই যাচ্ছিলেন তাঁরা৷ কিন্তু হঠাৎই গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে৷ সেটিকে বাঁচাতে গিয়েই গাড়িটি সরাসরি একটি গাছে ধাক্কা মারে৷ ৬৬ নম্বর জাতীয় সড়কের উপরে ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই দুর্ঘটনা ঘটে৷ গাডিটি এত জোরে গাছে ধাক্কা মার যে সেটি আর মেরামতি করার মতো অবস্থাতেও নেই৷
advertisement
আরও পড়ুন:
advertisement
স্থানীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা গিয়েছে, কোচিতে একটি ফটো শ্যুটের কাজ সেরে ত্রিশূরের দিকে ফিরছিলেন আনসি এবং অঞ্জনা৷ তখই এই দুর্ঘটনা ঘটে৷ গাড়িতে থাকা আরও দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় এর্নাকুলামের একটি হাসপাতালে চিকিৎসাধীন৷ দু' জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
দুর্ঘটনার খবর পেয়েই দুই মডেলের পরিবার তাড়াতাড়ি কোচিতে পৌঁছয়৷ আনসি কবীর কেরলের তিরুবন্তপুরমের বাসিন্জা ছিলেন, আর অঞ্জনা ত্রিশূর থেকে উঠে এসেছিলেন৷ ২০১৯ সালে মিস কেরল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময়ই আনসি এবং অঞ্জনার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে৷ দু' জনে চিরঘুমের দেশে চলেও গেলেন একসঙ্গে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 02, 2021 6:07 AM IST










