advertisement

Russia Ukraine war: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত ১২ ভারতীয়, নিখোঁজ ১৬ জন! জানাল বিদেশমন্ত্রক

Last Updated:

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, এখনও পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ১২৬ জন ভারতীয় রুশ সেনার হয়ে যুদ্ধ করেছেন৷

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যান ১২৬ জন ভারতীয়, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
রাশিয়ার হয়ে যুদ্ধ করতে যান ১২৬ জন ভারতীয়, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
নয়াদিল্লি: রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জন ভারতীয়ের৷ নিখোঁজ আরও ১৬ জন৷ এ দিন এমনই তথ্য জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক৷
কয়েকদিন আগেই রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে এক ভারতীয়ের মৃত্যু হয়৷ আহত হন আরও একজন ভারতীয়৷ তার পরই এই চাঞ্চল্যকর দাবি করল বিদেশমন্ত্রক৷ পাশাপাশি বিষয়টি নিয়ে মস্কোর সঙ্গে তদ্বিরও শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ অবিলম্বে তাদের সেনাবাহিনীতে নিযুক্ত সব ভারতীয়কে অব্যাহতি দেওয়ার জন্যও রুশ সরকারের কাছে দাবি জানিয়েছে ভারত৷
advertisement
advertisement
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানান, এখনও পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ১২৬ জন ভারতীয় রুশ সেনার হয়ে যুদ্ধ করেছেন৷ এই ১২৬ জনের মধ্যে ৯৬ জন ইতিমধ্যেই রাশিয়ার সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে ভারতে ফিরে এসেছেন৷ ১৮ জন ভারতীয় এখনও রুশ সেনাবাহিনীর সঙ্গেই রয়েছেন৷ এই ১৮ জনের মধ্যে ১৬ জনের কোনও খোঁজ নেই৷
advertisement
বিদেশমন্ত্রকের ওই মুখপাত্র জানিয়েছেন, এই ১৬ জন ভারতীয়কে নিখোঁজ বলে চিহ্নিত করেছে রুশ সরকারও৷ তিনি আরও জানিয়েছেন, আর যতজন ভারতীয় রুশ সেনায় রয়েছেন, তাঁদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্যও রাশিয়ার উপরে চাপ দেওয়া হচ্ছে৷ বিদেশমন্ত্রকের পক্ষ থেকেই জানানো হয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Russia Ukraine war: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত ১২ ভারতীয়, নিখোঁজ ১৬ জন! জানাল বিদেশমন্ত্রক
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement