advertisement

#MeToo: মহিলার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন আকবর

Last Updated:

৬ জনের বেশি মহিলা সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন৷ তাঁদের অভিযোগ, এম জে আকবর যখন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন, তখন তাঁদের সঙ্গে যৌন হেনস্থামূলক আচরণ করেন৷

#নয়াদিল্লি: #MeToo-তে বিদ্ধ হয়ে বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর৷ এক মহিলা সাংবাদিক আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন৷ এ বার অভিযোকারিণী সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন এম জে আকবর৷ সোমবার দিল্লির একটি আদালতে মামলা দায়ের করেছেন তিনি৷
৬ জনের বেশি মহিলা সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন৷ তাঁদের অভিযোগ, এম জে আকবর যখন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্পাদক ছিলেন, তখন তাঁদের সঙ্গে যৌন হেনস্থামূলক আচরণ করেন৷ বর্তমানে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবর যাবতীয় অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে বলেই দাবি করছেন৷ এবং এই ঘটনাকে ২০১৯ সালের নির্বাচনের আগে রাজনৈতিক চক্রান্ত বলেও দাবি করেছেন তিনি৷
advertisement
যদিও কংগ্রেস তীব্র সরব হয়েছে৷ কংগ্রেসের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীর প্রশ্ন, রাজনৈতিক উদ্দেশ্যেই যদি হয়, তা হলে কেন এত জন মহিলা একসঙ্গে অভিযোগ করবেন৷ কংগ্রেস নেতা আনন্দ শর্মা এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছেন৷
advertisement
আরও ভিডিও: যৌন লালসার শিকার আড়াই বছরের শিশু
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#MeToo: মহিলার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন আকবর
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement