advertisement

দিল্লি মার্সিডিজ হিট অ্যান্ড রান মামলায় নয়া মোড়

Last Updated:

দিল্লি মার্সিডিজ হিট অ্যান্ড রান মামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের কাছে ৷ জানা গিয়েছে, এটাই প্রথমবার নয় ৷ এর আগেও হিট অ্যান্ড রানের মামলা রয়েছে নাবালকরে বিরুদ্ধে ৷ মৃত ব্যক্তির বাবা জানান তিনি তার ছেলে হারিয়েছেন কিন্তু আর কোনও বাবা-মাকে যাতে এই কষ্ঠ পেতে না হয় তার জন্য এই লড়াই ৷

#নয়াদিল্লি: দিল্লি মার্সিডিজ হিট অ্যান্ড রান মামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের কাছে ৷ জানা গিয়েছে, এটাই প্রথমবার নয় ৷ এর আগেও হিট অ্যান্ড রানের মামলা রয়েছে নাবালকরে বিরুদ্ধে ৷ মৃত ব্যক্তির বাবা জানান তিনি তার ছেলে হারিয়েছেন কিন্তু আর কোনও বাবা-মাকে যাতে এই কষ্ঠ পেতে না হয় তার জন্য এই লড়াই ৷
দিল্লি পুলিশ জানিয়েছে তারা অভিযুক্ত নাবালকের জন্ম তারিখ খতিয়ে দেখছে ৷ সূত্রের খবর, অভিযুক্তের একটি নকল ভোটার আই কার্ড রয়েছে ৷ নাবালক যাতে বিদেশে পালিয়ে না যায় তাই তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে ৷ এর আগে অভিযুক্ত নাবালকের  বাবা মনোজ আগরওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ ৷  তার গাড়ি নাবালক ছেলেকে চালাতে দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয় ৷ অভিযুক্ত ছেলেটির ১৮ বছর হতে মাত্র তিন দিন বাকি ছিল ৷  সোমবার রাজধানীর  সিভিক লাইনস এলাকায় মনোজ আগরওয়ালের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির ৷ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ৷ পরে জানা যায় নাবালক হওয়া সত্ত্বেও গাড়ি চালাচ্ছিল মনোজের ছেলে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি মার্সিডিজ হিট অ্যান্ড রান মামলায় নয়া মোড়
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement