advertisement

Meghalaya Election Result 2023: মেঘালয়ে ভোটে চমক! তা হলে কি ‘কিং মেকার’ হতে চলেছে তৃণমূল

Last Updated:

Meghalaya Election Result 2023: সেখানেই কিং মেকারের ভূমিকা নিতে পারে তৃণমূল৷ সেক্ষেত্রে সরকার গড়ার ক্ষেত্রে কী বড় ভূমিকা নিতে পারে ঘাসফুল শিবির?

মেঘালয়ে ভোটের উত্তাপ
মেঘালয়ে ভোটের উত্তাপ
নয়াদিল্লি: মেঘালয়ের ভোটের ফলে চমক৷ সব দিক থেকেই চমকে দিতে চলেছে তৃণমূল৷ এই প্রথম মেঘালয়ের নির্বাচনে বেশ কয়েকটি আসন জেতার পথে অনেকটা এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস৷ প্রথম কয়েকটি রাউন্ডের পর সেখানে সাতটি আসনে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির৷ আর তাই নিয়েই তৈরি হয়েছে নতুন তত্ত্ব৷
মেঘালয়ে আপাতত বিপুল আসন নিয়ে এগিয়ে রয়েছে এনপিপি৷ সেখানে ২৪ আসনের মতো এগিয়ে রয়েছে এনপিপি৷ ফলে একক পার্টি হিসাবে এগিয়ে রয়েছে কনরাড সাংমার দল৷ ফলে এ বার সরকার গড়ার দিকে এগিয়ে আছে এনপিপি৷ অন্যদিকে, বিজেপি সে রাজ্যে এগিয়ে আছে পাঁচটি আসনে৷ কংগ্রেস এগিয়ে আছে পাঁচটি আসনে৷ তৃণমূল এগিয়ে আছে সাতটি আসনে৷ অন্যরা এগিয়ে আছে ১৮টি আসনে৷ এই অন্যদের মধ্যে আছে ইউডিপি৷
advertisement
advertisement
আরও পড়ুন -ঘুরে দাঁড়ালো বাম-কংগ্রেস, কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি! ত্রিপুরার চাবিকাঠি তিপ্রামোথার হাতে?
ফলে মেঘালয় নিয়ে যে আশা করা হয়েছিল, সেই রাজ্যে বিজেপির বিশেষ কোনও ভাল ফল হচ্ছে না৷ সেখানে বেশ পিছিয়েই আছে গেরুয়া শিবির৷ তবে সরকারও একক ভাবে কোনও দল সরকার গঠন করতে পারছে না৷ সরকার গঠন করতে এক বৃহত্তম দলকেও কোনও একটি ছোট দলকে পাশে নিতে হবে৷ সেক্ষেত্রে কনরাড সাংমারা যদি ২৪ আসনে জয় পান, তা হলে তাঁদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও কয়েকটি আসন পেতে হবে৷ সেটি বিজেপির সঙ্গে জুড়েও না হলে কাকে জোটসঙ্গী করবেন কনরাড?
advertisement
সেখানেই কিং মেকারের ভূমিকা নিতে পারে তৃণমূল৷ সেক্ষেত্রে সরকার গড়ার ক্ষেত্রে কী বড় ভূমিকা নিতে পারে ঘাসফুল শিবির? এ ছাড়া উঠে আসছে ইউডিপি-এর দিকেও পাল্লা ভারি হয়ে যেতে পারে৷ যদি এনপিপি ও ইউডিপি-এর আসন মোটামুটি এক থাকে, তা হলে কী হবে? ছোটদলগুলি কোন বড় পার্টির দিকে সরকার গড়ার জন্য হাত বাড়াবে? সেটাই এখন দেখার৷ সেই দিক থেকে দেখতে গেলে মেঘালয়ের নির্বাচন এ বারের সবথেকে বড় আকর্ষণের কেন্দ্র হতে চলেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya Election Result 2023: মেঘালয়ে ভোটে চমক! তা হলে কি ‘কিং মেকার’ হতে চলেছে তৃণমূল
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement