advertisement

Cannabis: এলইডি আলো, ফ্যানের সাহায্যে প্লাস্টিকের আড়ালে ঘরেই গাঁজা চাষ করে বিক্রি! গ্রেফতার ডাক্তারি পড়ুয়া

Last Updated:

Cannabis: বিঘ্নরাজের উদ্ভাবনী ক্ষমতায় হতবাক পুলিশ

ভাড়ার ঘরে গাঁজা চাষ করে বিক্রিতে অভিযুক্ত এক ডাক্তারি পড়ুয়া৷ চাঞ্চল্যকর এই ঘটনা কর্নাটকের শিবমোগ্গা জেলার৷ বেসরকারি মেডিক্যাল কলেজের অভিযুক্ত ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে মেডিক্যাল কলেজে পড়ার সময় শিবমোগ্গায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন বিঘ্নরাজ নামে ওই তরুণ৷ সেখানেই ঘরের ভিতর অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ২৮ বছর বয়সি ওই যুবক গাঁজা চাষ করছিলেন৷ এই ঘটনায় গ্রেফতার পান্ডিডোরাই এবং বিনোদকুমার নামে আরও দু’জন৷ তাঁরা গাঁজা বিক্রির কাজে বিঘ্নরাজকে সাহায্য করতেন বলে পুলিশের দাবি৷
বিঘ্নরাজের উদ্ভাবনী ক্ষমতায় হতবাক পুলিশ৷ অভিযোগ, ঘরের ভিতরে প্লাস্টিকের ঘেরাটোপে এলইডি আলো, ফ্যানের সাহায্যে উপযুক্ত পরিবেশ তৈরি করেন বিঘ্নরাজ৷ সেখানেই টবে চাষ করছিলেন গঞ্জিকার৷ তাঁর কাছ থেকে মোট ৪২ হাজার টাকার ঘরে তৈরি গাঁজা, চরস এবং গাঁজার তেল উদ্ধার করা হয়েছে৷ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে চাষের কাজে ব্যবহৃত আলো, পাখা এবং নগদ ১৯ হাজার টাকা৷ পুলিশের দাবি, আদতে তামিলনাড়ুর বাসিন্দা বিঘ্নরাজ গত সাড়ে তিন মাস ধরে গাঁজার কারবার চালাচ্ছিলেন৷
advertisement
advertisement
পুলিশের তরফে বলা হয়েছে, ‘‘বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্র বিঘ্নরাজ তাঁর বাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে গাঁজা চাষ করছিলেন৷ তাঁর দুই সহযোগী সাহায্য করত গাঁজা বিক্রিতে৷ অভিযুক্তদের কাছ থেকে ২২৭ গ্রাম গাঁজা, ১.৫৩ গ্রাম কাঁচা গাঁজা, ১০ গ্রাম চরস এবং এক শিশি গাঁজার বীজ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cannabis: এলইডি আলো, ফ্যানের সাহায্যে প্লাস্টিকের আড়ালে ঘরেই গাঁজা চাষ করে বিক্রি! গ্রেফতার ডাক্তারি পড়ুয়া
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement