advertisement

২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব পাশ রাজ্য সভায়

Last Updated:

বেসরকারি সংস্থায় চাকুরিরতা মহিলাদের জন্য সুখবর ৷ রাজ্যসভায় পাশ হল মাতৃত্বকালীন সুবিধা সংশোধনী বিল ৷

#নয়াদিল্লি: বেসরকারি সংস্থায় চাকুরিরতা মহিলাদের জন্য সুখবর ৷ রাজ্যসভায় পাশ হল মাতৃত্বকালীন সুবিধা সংশোধনী বিল ৷ বুধবার সংসদে ‘সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল’ পেশ করা হয় । শুরু থেকেই মা ও সন্তানের মধ্যে সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
এবার থেকে প্রাইভেট সেক্টরের মহিলারাও ২৬ সপ্তাহ অর্থাৎ ছ’মাসের মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন ৷ এর জেরে পারিবারিক জীবনে ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখতে সুবিধা হবে মহিলাদের ৷
বর্তমানে প্রাইভেট সেক্টরে মহিলা ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের ছুটি পেতেন ৷ নতুন বিল পাশ হওয়ার পর মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বেড়ে প্রায় দ্বিগুন হতে চলেছে ৷ সমস্ত সংস্থাকে এই নিয়ম মেনে চলতে হবে ৷
advertisement
advertisement
সরকারি মহিলা কর্মচারীদের জন্য ছ’মাসের মেটারনিটি লিভ আগে থেকেই লাগু করা হয়েছিল ৷
সংশোধিত মেটারনিটি বেনিফিট অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী, ১২ সপ্তাহের বদলে ২৬ সপ্তাহের মেটারনিটি লিভ দেওয়া হবে মহিলাদের ৷’ যে মহিলারা সন্তা দত্তক নেবেন, সন্তান পাওয়ার পর ১২ সপ্তাহ ছুটি পাবেন ৷ তবে সে ক্ষেত্রে সন্তানের বয়স তিন মাসের কম হতে হবে ৷ ঠিক একই ভাবে কমিশনিং মাদাররা ও ১২ সপ্তাহের ছুটি পাবেন ৷
advertisement
এই বিলটি পাশ হওয়ায় ভারত পৃথিবীর ৪০টি দেশের মধ্যে একটি হবে যেখানে ১৮ সপ্তাহের বেশি মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির প্রস্তাব পাশ রাজ্য সভায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement