advertisement

‘রাজীব গান্ধির মতো প্রকাশ্যে হত্যা করা হবে মোদিকে’

Last Updated:
#পুণে: লোকসভা নির্বাচনের আগেই নরেন্দ্র মোদিকে খতম করে ফেলতে ৷ এমনই ছক কষেছে মাওবাদীরা ৷ আর এই দেশের প্রধানমন্ত্রীকে শেষ করে দেওয়ার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করতেও শুরু করে দিয়েছে মাওবাদী সংগঠনের সদস্যরা ৷
সম্প্রতি, পুণের পলিশের কাছে এসে পৌঁছেছে এমনই একটি চিঠি ৷ যেখানে মাওবাদী সদস্যদের উদ্দেশ করে বলা হয়েছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে যেভাবে হত্যা করা হয়েছিল ৷ ঠিক সেভাবেই নরেন্দ্র মোদির উপর হামলা চালানো হবে ৷ কিছুদিন আগে, ভীম কোরেগাঁও হিংসা মামলায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় পুণে পুলিশ ৷ আর সেখান থেকেই একটি ল্যাপটপ উদ্ধার করা হয় ৷ আর সেই ল্যাপটপ ঘেটেই একটি চিঠি পাওয়া গিয়েছে ৷ যেখানে ‘কমরেড’দের উদ্দেশ করে বলা হয়েছে, নরেন্দ্র মোদি যখন রোড শো করবেন ৷ ঠিক তখন এই হামলা চালানো হবে ৷
advertisement
advertisement
সেই চিঠিতে বয়ান এমন, ‘‘মোদি-রাজ খতম করতে কমরেডদের ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে ৷ আমরা রাজীব গান্ধির মতো ঘটনার কথা ভাবছি ৷ আমরা এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে ব্যর্থ হতে পারি ৷ তবে এ বিষয়ে দল চেষ্টা চালিয়ে যাবে ৷ প্রধানমন্ত্রীর রোড শো’কেই টার্গেট করাটাই বেশি ফলপ্রসূ হতে পারে ৷’’এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুণে পুলিশ ৷ এঁদের মধ্যে রয়েছে দলিত অ্যাক্টিভিস্ট সুধীর ধাওয়াল ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ মুম্বইয়ে থেকে তিনি নিয়মিত মাওবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷
advertisement
পুলিশের তরফে জানানো হয়েছে, ‘আর’ছদ্মনামে কেউ চিঠিটা লিখেছে। সংবাদসংস্থা এএনআই সেই চিঠির একটা ছবিও প্রকাশ করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘রাজীব গান্ধির মতো প্রকাশ্যে হত্যা করা হবে মোদিকে’
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement