advertisement

Manish Sisodia: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির

Last Updated:

সংবাদসংস্থা সূত্রে খবর, সিসোদিয়ার বাড়ির পাশাপাশি ২০টিরও বেশি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। (Manish Sisodia)

মণীশ সিসোদিয়া
মণীশ সিসোদিয়া
#নয়াদিল্লি: শুক্রবার সাতসকালে দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা। তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ কিছু নথিপত্র চাওয়া হচ্ছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সিবিআই দলকে স্বাগত জানিয়েছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, সিসোদিয়ার বাড়ির পাশাপাশি ২০টিরও বেশি এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
তাঁদের বক্তব্য, রাজধানী দিল্লির শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন সিসোদিয়া। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে সিসোদিয়াকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। কেজরিওয়াল লিখেছেন, সারাদেশে যেখানেই যিনি ভালো কাজ করার চেষ্টা করেছেন, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বদনাম করার চেষ্টা চলছে। তবে আদালতে সত্য প্রমাণিত হবে। দিল্লি সরকারের এক্সাইজ নীতি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। একসঙ্গে ২১ জায়গায় চলছে তল্লাশি।
advertisement
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তদন্ত সংস্থার কর্মকর্তারা এর আগের অনুসন্ধানের সময় কিছুই খুঁজে পাননি এবং এবারও কিছুই খুজে পাবেন না। সিবিআই গত বছরের নভেম্বরে আনা দিল্লির আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করেছে।
এই সিবিআই হানা আপ সরকারের আনা নতুন আবগারি নীতির সঙ্গে সম্পর্কিত। এই আবগারি নীতি ২০২১-২২ আনা হয় গত বছরের নভেম্বরে। এলজি ভি কে সাক্সেনা এর প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manish Sisodia: দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে CBI হানা, 'স্বাগত' ট্যুইট কেজরির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement