advertisement

দীর্ঘদিনের সহবাসকে বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়া হবে: মাদ্রাজ হাইকোর্ট

Last Updated:

সামাজিক বা আইনিভাবে বিয়ে না করে দীর্ঘদিন সহবাস করলে সেটাকেই বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়ায হবে ৷ এমনই নজীরবিহীন রায় দিল মাদ্রাস হাইকোর্ট ৷ এর জন্য বিবাহের নিমন্ত্রণ বা ছবি না থাকলেও চলবে ৷ মাদুরাই বেঞ্চের এস মানিকুমার ও সিটি সেলভেমের ডিভিশন বেঞ্চ তিরুনেলবেলির পারিবারিক কোর্টের রায়ের বিপরীতে গিয়ে এই রায় দিয়েছে ৷

#মাদুরাই: সামাজিক বা আইনিভাবে বিয়ে না করে দীর্ঘদিন সহবাস করলে সেটাকেই বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়া হবে ৷ এমনই নজিরবিহীন রায় দিল মাদ্রাস হাইকোর্ট ৷ এর জন্য বিবাহের নিমন্ত্রণ বা ছবি না থাকলেও চলবে ৷ মাদুরাই বেঞ্চের এস মানিকুমার ও সিটি সেলভেমের ডিভিশন বেঞ্চ তিরুনেলবেলির পারিবারিক কোর্টের রায়ের বিপরীতে গিয়ে এই রায় দিয়েছে ৷ সম্প্রতি তিরুনেলবেলির পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে এক মহিলা ৷ কিন্তু তাদের বিয়ের সঠিক প্রমান না থাকায় তাদের আবেদন খারিজ করে দেয় তিরুনেলবেলির পারিবারিক আদালত ৷ পারিবারিক আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তাদের বিয়ের কোনও রেজিস্ট্রেশন নেই ৷ এছাড়াও প্রমান হিসেবে তারা কোনও ছবি আদালতে পেশ করতে পারেনি ৷  আদালতে মহিলা জানান তিনি ২১ বছর ধরে ওই ব্যক্তির সঙ্গে সহবাস করছিলেন ৷ তাদের মধ্যে একটি চুক্তি হয় ৷ সেই চুক্তি অনুযায়ী ওই ব্যক্তির সঙ্গে সহবাস করেন মহিলা এবং তার সমস্ত প্রয়োজন পুরণ করার চেষ্টা করেন ৷  তাদের দুটি সন্তানও আছে বলে জানান তিনি ৷ কিন্তু নিম্ন আদালত তা মানতে নারাজ ৷ এদিন মাদ্রাজ হাইকোর্ট জানায় নিম্ন আদালতে যদি কোনও দম্পতি এক সঙ্গে দীর্ঘদিন সহবাস করে তাহলে সেটাকেই বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়া হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দীর্ঘদিনের সহবাসকে বিয়ের প্রমান হিসেবে মেনে নেওয়া হবে: মাদ্রাজ হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement