advertisement

Relationship: মাসির সঙ্গে যৌনতার চেষ্টা যুবকের, জানতে পেরে ছেলেকে পাঁচ টুকরো করে ছড়িয়ে দিলেন মা

Last Updated:

Relationship: শিউরে ওঠার মতো ঘটনা! নিজের পরিবারের মাসি এবং মামিদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন যুবক। ঘটনা জানাজানি হতেই চরম শাস্তি দিলেন মা।

নিজের পরিবারের মাসি এবং মামিদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন যুবক। ঘটনা জানাজানি হতেই চরম শাস্তি দিলেন মা। Image: AI
নিজের পরিবারের মাসি এবং মামিদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন যুবক। ঘটনা জানাজানি হতেই চরম শাস্তি দিলেন মা। Image: AI
হায়দরাবাদ: শিউরে ওঠার মতো ঘটনা! নিজের পরিবারের মাসি এবং মামিদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন যুবক। ঘটনা জানাজানি হতেই চরম শাস্তি দিলেন মা।
ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলায়। মামিকে ধর্ষণ করার চেষ্টাও করছিলেন যুবক। মা ঘটনা জানতেই ছেলেকে খুন করে দেহ পাঁচ টুকরো করেন বলে দাবি করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কে শ্যাম প্রসাদ (৩৫), অভিযুক্তের নাম কে লক্ষ্মী দেবী (৫৭)। ঘটনাটি ঘটেছে ১৩ ফেব্রুয়ারি, অর্থাৎ বৃহস্পতিবার, এমনটাই জানিয়েছেন প্রকাশম জেলার পুলিশ সুপার।
advertisement
advertisement
সংবাদমাধ্যম সূত্রে খবর, মহিলার আত্মীয়রাও অপরাধে তাঁকে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ সুপার জানান, নিজের ছেলের বিকৃত এবং অশ্লীল আচরণ সহ্য করতে না পেরে, তিনি একটি কুঠার বা ধারালো অস্ত্র ব্যবহার করে ছেলেকে হত্যা করেন।
advertisement
মৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি পিসি, কাকিমা, মাসি এবং মামিদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন এবং যৌনতার চেষ্টা করতেন। সুযোগ বুঝে সে হায়দ্রাবাদ এবং নারাসারাওপেটায় তার মাসি এবং মামিদের ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। যুবককে খুন করার পরে দেহ পাঁচ টুকরো করে তিনটি বস্তায় ভরা হয় এবং তারপর একটি খালে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত যুবকের মা পলাতক, তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Relationship: মাসির সঙ্গে যৌনতার চেষ্টা যুবকের, জানতে পেরে ছেলেকে পাঁচ টুকরো করে ছড়িয়ে দিলেন মা
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement