advertisement

Gurugram Acid Attack: প্রাক্তন প্রেমিকা ভেবে ভুল, যুবতীর উপরে অ্যাসিড হামলা যুবকের! গুরুগ্রামে শিউরে ওঠা ঘটনা

Last Updated:

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর আঘাত যথেষ্টই গুরুতর৷ উন্নত চিকিৎসার জন্য রোহতকের পিজিআইএমএস-এ স্থানান্তরিত করা হয়েছে৷

মধ্যপ্রদেশের হাসপাতালেই অ্যাসিড হামলা৷ প্রতীকী ছবি
মধ্যপ্রদেশের হাসপাতালেই অ্যাসিড হামলা৷ প্রতীকী ছবি
নিজের প্রাক্তন বান্ধবী হিসেবে ভুল করে ৩২ বছর বয়সি এক মহিলাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল এক যুবক৷ রবিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গুরুগ্রামের সেক্টর ১০-এর সিভিল হাসপাতাল চত্বরে৷
হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত রিপোর্ট অনযায়ী রাত ৮.১৫ থেকে সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের কাচ এই ঘটনা ঘটে৷ পিছন দিক থেকে এসে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় অভিযুক্ত৷ ফলে তার মুখও দেখতে পাননি আক্রান্ত যুবতী৷
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযুক্ত ২৪ বছর বয়সি যুবক আসলে ২০ বছর বয়সি অন্য এক তরুণীর পিছু নিয়েছিল৷ দ্বিতীয় ওই তরুণীর দাবি, ২৪ বছর বয়সি অভিযুক্ত তাঁর প্রাক্তন প্রেমিক৷ ওই যুবক আসলে তাঁর উপরেই অ্যাসিড হামলা করতে চেয়েছিল বলে দাবি দ্বিতীয় এই তরুণীর৷ নুহের বাসিন্দা ওই তরুণী সেক্টর ৫-এর সুভাষ নগরে নিজের মাসির বাড়িতে এসেছিলেন৷ তখনই তাঁর পিছু নেয় অভিযুক্ত৷ এমন কি, মাসির বাড়িতে এসেও অভিযুক্ত তাঁকে হেনস্থা করে বলে দাবি ওই তরুণীর৷ কিন্তু কোনও ভাবে ৩২ বছর বয়সি ওই যুবতীকে নিজের প্রাক্তন প্রেমিকা ভেবে তাঁর উপরেই অ্যাসিড হামলা করে সে৷
advertisement
advertisement
ওই তরুণীর অভিযোগ, ‘বিকেল ৫টা নাগাদ আমার প্রাক্তন প্রেমিক আমার মাসির বাড়িতে এসে রড দিয়ে আমার মাথায় তিন বার আঘাত করে৷’
ওই তরুণীর আরও দাবি, এই ঘটনার পর চিকিৎসার জন্য তিনি সিভিল হাসপাতালে পৌঁছন৷ তাঁর পিছু নিয়ে সে২০ খানেও পৌঁছয় অভিযুক্ত৷ তাঁর কথায়, ‘আমি এবং আক্রান্ত ওই মহিলা একই ধরনের পোশাক পরেছিলাম৷ তাই আমাকে ভেবে আমার প্রাক্তন প্রেমিক ওই মহিলার উপরে অ্যাসিড ছু়ড়েছে৷ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram Acid Attack: প্রাক্তন প্রেমিকা ভেবে ভুল, যুবতীর উপরে অ্যাসিড হামলা যুবকের! গুরুগ্রামে শিউরে ওঠা ঘটনা
Next Article
advertisement
'৬০ লাখ 'ডিলিট' ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
'৬০ লাখ ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
  • নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বড় দাবি জানাল সিপিআইএম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাম্মদ সেলিম জানান, প্রশাসনিক আধিকারিকদের গাফিলতিতে সমস্যা হয়েছে এটা স্বীকার করেছে ফুল বেঞ্চ। তিনি বলেন, দলের তরফে সিপিএমএম দাবি রেখেছে, "নির্বাচন কমিশনকে তার সম্মান বজায় রাখতে হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement