advertisement

ঘুমোতে গিয়ে বাসের জানলায় মাথা আটকে মৃত্যু

Last Updated:

জানলা দিয়ে বাসে ওঠার চেষ্টা করছিলেন এক ব্যক্তি ৷ আর তাতেই ঘটে বিপত্তি ৷ জানলায় মাথা আটকে ধম বন্ধ হয় মৃত্যু হয় ওই ব্যক্তির ৷

#রায়পুর: জানলা দিয়ে বাসে ওঠার চেষ্টা করছিলেন এক ব্যক্তি ৷ আর তাতেই ঘটে বিপত্তি ৷ জানলায় মাথা আটকে ধম বন্ধ হয় মৃত্যু হয় ওই ব্যক্তির ৷
সূত্রের খবর, ঘটনার সময় রাজকুমার নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন ৷ ঘুমনোর জন্য বাসের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন তিনি ৷ কিন্তু দরজার বদলে জানলা দিয়ে বাসে প্রবেশ করতে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানলায় আটকে যাওয়ায় দম বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে অনুমান করা হচ্ছে ৷
পরেদিন সকালে পথচারীরা রাজকুমারের মৃতদেহ বাসের জানলা থেকে ঝুলতে দেখে ৷ এরপর খবর দেওয়া হয় পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছে রাজকুমারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
advertisement
advertisement
রাজকুমারের স্ত্রী হেমলতা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই তারা আলাদা থাকছিলেন ৷ সন্তানদের সঙ্গে নিজের মায়ের বাড়িতেই থাকেন হেমলতা ৷ রাজকুমার একটি ধাবায় থাকতেন ৷
ঘটনাটি একটি দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘুমোতে গিয়ে বাসের জানলায় মাথা আটকে মৃত্যু
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement