advertisement

পকেটে মাত্র ৩ টাকা! বাস স্টপে পাওয়া ৪০ হাজার টাকা ফেরালেন এই ব্যক্তি

Last Updated:

দীপাবলির দিন বাস স্টপেজে দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে৷ ব্যাগটি খুলে ধনজি দেখেন, কড়কড়ে ৪০ হাজার টাকা রয়েছে৷ তাঁর পকেটে তখন পড়ে রয়েছে মাত্র ৩ টাকা৷

#পুনে: সততার নজির! ধনজি জগদলে খুবই গরিব৷ কিন্তু গরিবি ঘোচাতে অসত্‍ পথের ধার দিয়েও যান না তিনি৷ বরং সততাই তাঁর মূল সম্পদ৷ তাতেই তিনি খুশি৷ পকেটে যখন মাত্র ৩ টাকা, আর হাতে গরম ৪০ হাজার টাকা পেয়েও ফিরিয়ে দিলেন ৫৪ বছর বয়সি মহারাষ্ট্রের সাতারার ওই ব্যক্তি৷
দীপাবলির দিন বাস স্টপেজে দেখেন একটি ব্যাগ পড়ে রয়েছে৷ ব্যাগটি খুলে ধনজি দেখেন, কড়কড়ে ৪০ হাজার টাকা রয়েছে৷ তাঁর পকেটে তখন পড়ে রয়েছে মাত্র ৩ টাকা৷ কিন্তু তাঁর কাছে তো সততাই সম্পদ৷ ব্যাগের মালিকের হাতে ব্যাগ তুলে দেন৷ ধনজির কাজে আপ্লুত হয়ে পুরস্কার বাবদ তাঁকে ওই ব্যক্তি ১ হাজার টাকা দিতে চান৷ সেই টাকাও নেননি ধনজি৷ ৭ টাকা তিনি চেয়ে নেন ওই ব্যক্তির কাছে৷ বাসে ফেরার টাকা ছিল না৷ ভাড়া বাবদ৷
advertisement
ধনজির কথায়, 'দাহিওয়াড়ি গিয়েছিলাম একটি কাজে৷ বাস ধরব বলে দাঁড়িয়ে ছিলাম৷ দেখি, সামনের ব্যাগে নোটের তাড়া৷ আশপাশের মানুষকে জিগ্গেস করলাম, সবাই বলল, তাঁর টাকা নয়৷ তারপর যাঁর টাকা পড়ে গিয়েছিল, তিনি বললেন, আমার টাকা৷ দিয়ে দিলাম৷ উনি আমায় ১ হাজার টাকা দিতে চাইলেন৷ আমার গ্রামে ফিরতে ১০টাকা দরকার৷ ৩ টাকা পকেটে ছিল৷ বাকি ৭টাকা নিলাম৷ ১০ টাকাই বাস ভাড়া৷'
advertisement
advertisement
ঘটনার পর সাতারার বিধায়ক শিবেন্দ্ররাজে ভঁসলে ধনজিকে সম্মান জানান আলাদা করে৷ সেই অনুষ্ঠানেও ধনজিকে পুরস্কার বাবদ টাকা দেওয়া হলে, তিনি তা ফিরিয়ে দেন৷ কোরেগাঁওয়ের বাসিন্দা রাহুল বার্গে এনআরআই৷ মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন৷ তিনি ধনজিকে ৫ লক্ষ টাকা পুরস্কার দিতে চান৷ সেটাও ফিরিয়ে দেন৷ সততাই ওঁর একমাত্র সম্পদ৷ টাকা নয়৷
আরও ভিডিও: টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন Network 18-এর ক্যামেরাম্যান
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পকেটে মাত্র ৩ টাকা! বাস স্টপে পাওয়া ৪০ হাজার টাকা ফেরালেন এই ব্যক্তি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement