advertisement

সেলাম! স্কুলে পৌঁছতে খরস্রোতা নদী দড়িতে ঝুলে পার হলেন এই শিক্ষক

Last Updated:

হাজার বিপদ মাথায় নিয়েও তাই কর্মক্ষেত্রে পৌঁছতে পিছপা হলেন না উত্তরাকণ্ডের এই শিক্ষক ৷

#দেহরাদুন: যত বড় বিপদই আসুক, যত ঝড়ঝাপ্টাই হোক কাজকে রেখেছেন কাজের জায়গায় ৷ হাজার বিপদ মাথায় নিয়েও তাই কর্মক্ষেত্রে পৌঁছতে পিছপা হলেন না উত্তরাকণ্ডের এই শিক্ষক ৷ যিনি দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর, তিনি নিজেই আদর্শ গড়ে দিলেন ৷ দায়িত্ব, কর্তব্য কর্মনিষ্ঠা থেকে সরলেন না এক বিন্দুও, সে মাঝে যতই খরস্রোতা নদী আসুক না কেন৷
এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ডের পিত্তোরাগঢ় ৷ গত কয়েকদিনের প্রবল বর্ষণে জলমগ্ন বেশিরভাগ এলাকা ৷ নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে ৷ অনেক জায়গায় ভেঙে গিয়েছে অস্থায়ী ব্রিজও ৷ পিত্তোরাগঢ়ের অবস্থাও তথৈবচ ৷ এখানে নদী পারাপারের জন্য দড়ির ব্যবস্থা করা হয়েছে ৷ স্থানীয় কালি ও গোরি নদীর জলে ভেসে গিয়েছে একাধিক এলাকা ৷ বন্ধ রয়েছে অন্তত ২২টি রাস্তা ৷ বেশিরভাগ স্কুল কলেজই বন্ধ ৷ তার মধ্যেও ফুটে উঠল ওই শিক্ষকের কাজের প্রতি নিষ্ঠার চিত্র ৷
advertisement
advertisement
দেখা গেল, নিজের ন্যাপ শ্যাকটি বুকের সামনে নিয়ে রেনকোট পরে নিজেকে হ্যামারের সঙ্গে দড়িতে ঝুলিয়ে নিয়েছেন ওই শিক্ষক ৷ তারপর হাতে টেনে টেনে দড়ির সাহায্যে পেরিয়ে গেলেন নীচের খরস্রোতা নদী ৷
দেখুন ভিডিও---
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সেলাম! স্কুলে পৌঁছতে খরস্রোতা নদী দড়িতে ঝুলে পার হলেন এই শিক্ষক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement