advertisement

মর্মান্তিক ! জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে চলন্ত ট্রাকে জীবন্ত পুড়ে মৃত্যু চালকের সহকারীর

Last Updated:

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে জম্মু যাওয়ার সময় হঠাৎই ওই ট্রাকে আগুন লেগে যায়। আগুন লাগার পর গাড়ির চালক ট্রাক থেকে বেরোতে পারলেও, আটকে পড়ে যান কনডাক্টর

#জম্মু ও কাশ্মীর : ভয়াবহ! কাশ্মীরের কাঠুয়া জেলার জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে জাতীয় সড়কে চলন্ত ট্রাকে ভয়াবহ আগুন, আগুনে পুড়ে মৃত্যু হল চালকের সহকারীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধেবেলা। পুলিশ জানিয়েছে, '' দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হলেও, চালকের সহকারীকে বাঁচানো যায়নি।''
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে জম্মু যাওয়ার সময় হঠাৎই ওই ট্রাকে আগুন লেগে যায়। আগুন লাগার পর গাড়ির চালক ট্রাক থেকে বেরোতে পারলেও, আটকে পড়ে যান কনডাক্টর। দমকল অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ট্রাক থেকে লাফ মেরে পালায় ট্রাকের চালক, কিন্তু বাঁচতে পারেননি সহকারী।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মর্মান্তিক ! জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে চলন্ত ট্রাকে জীবন্ত পুড়ে মৃত্যু চালকের সহকারীর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement