advertisement

Madhya Pradesh News: ঘরে খেলছিল শিশু, হঠাৎ বাড়িতে ঢুকে ধড় থেকে মাথা আলাদা করে দিল যুবক! হতভম্ব হয়ে দেখলেন মা

Last Updated:

শিশুটিকে হত্যা করার পর পালানোর চেষ্টা করে অভিযুক্ত৷ যদিও স্থানীয়রা তাকে ধরে গণপ্রহার দেয়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
চরম নৃশংসতার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ৷ মায়ের সামনে ৫ বছরের ছেলের মাথা ধড় থেকে আলাদা করে দিল এক ব্যক্তি৷ শুক্রবার এই শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ধরে৷ জানা গিয়েছে, ঘটনার সময় মায়ের সঙ্গে বাড়িতেই ছিল বিকাশ নামে ওই শিশুটি৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে ওই শিশুটির বাড়ির বাইরে আসে মহেশ নামে ২৫ বছরের অভিযুক্ত যুবক৷ এর পর সটান বাড়ির ভিতরে ঢুকে পড়ে সে৷ বাড়িতে ঢুকেই বেলচার মতো একটি বস্ত দিয়ে শিশুটিকে আঘাত করতে শুরু করে ওই যুবক৷ যার জেরে শিশুটির মাথা ধড় থেকে আলাদা হয়ে যায়৷
জানা গিয়েছে, শিশুটির পরিবার ওই যুবককে চিনতও না৷ সম্ভবত ওই যুবক মানসিক সমস্যায় ভুগছিল৷ চোখের সামনে নিজের শিশু সন্তানের এই পরিণতি দেখে হতভম্ব হয়ে যান শিশুটির মা৷
advertisement
advertisement
শিশুটিকে হত্যা করার পর পালানোর চেষ্টা করে অভিযুক্ত৷ যদিও স্থানীয়রা তাকে ধরে গণপ্রহার দেয়৷ পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অভিযুক্তের মৃত্যু হয়৷
পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অভিযুক্ত মহেশ নামে ওই যুবকের বাড়ি আলিরাজপুর জেলার জোবাত বাগদি এলাকায়৷ তার পরিবার জানিয়েছে, মহেশ একজন মানসিক রোগী৷ গত তিন-চারদিন ধরে নিখোঁজ ছিল সে৷ শিশুটিকে হত্যার আগে একটি দোকান থেকে ওই অভিযুক্ত চুরির চেষ্টাও করে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh News: ঘরে খেলছিল শিশু, হঠাৎ বাড়িতে ঢুকে ধড় থেকে মাথা আলাদা করে দিল যুবক! হতভম্ব হয়ে দেখলেন মা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement