advertisement

মমতা দিদির দীপ নিভবে, বাংলায় ফুটবে পদ্ম,মন্তব্য উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর

Last Updated:

মমতা দিদির দীপ নিভবে, বাংলায় ফুটবে পদ্ম,মন্তব্য উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর

#লখনউ: এনআরসি নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত বিজেপি-তৃণমূল সম্পর্ক । একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে গৃহযুদ্ধ বাধানোর অভিযোগ তুলেছেন মমতা, তেমনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী । অসমের পর এবার লক্ষ্য বাংলা-এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে । সেই বিতর্কতেই নয়া মাত্রা যোগ করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা ।
শর্মা স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের ১২৫ কোটি জনসংখ্যার জন্য 'সবকা সাথ, সবকা বিকাশ' করছেন । ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের উন্নতির জন্য সব কিছু করা হচ্ছে ও ভারতের মাটিতে কেউ যদি অবৈধভাবে বসবাস করেন তা কিছুতেই সহ্য করা হবে না, মন্তব্য করেছেন শর্মা । অবৈধ অভিবাসীরাই ভারতীয় হিন্দু ও মুসলমান নাগরিকদের সমস্ত অধিকার বিঘ্নিত করছেন এবং তা কিছুতেই সমর্থনযোগ্য নয় ।
advertisement
advertisement
advertisement
এনআরসি খসড়া তালিকার সঙ্গে জাত ও ধর্মের কোনও সম্পর্ক নেই, মন্তব্য করেছেন উপ মুখ্যমন্ত্রী । অবৈধ বাসিন্দারা ভারতের প্রকৃত হিন্দু, মুসলমান ও ক্রিশ্চান সম্প্রদায়ভুক্ত নাগরিকদের মৌলিক অধিকার প্রতিনিয়ত বিঘ্নিত করে চলেছেন, তার বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া । বাংলাতেও খুব তাড়াতাড়ি শেষ হবে মমতার জয়যাত্রা ও বাংলাতেও বিজেপির জয়ধ্বজা উড়বে, জানিয়েছেন শর্মা । মমতা খুব ভালোভাবেই এই কথা জানেন ও সেইজন্যই এইসব রাজনৈতিক দোষারোপের খেলা খেলছেন তিনি, জানিয়েছেন দীনেশ শর্মা ।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মমতা দিদির দীপ নিভবে, বাংলায় ফুটবে পদ্ম,মন্তব্য উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement