advertisement

রাজ্যের পুলিশ পর্যবেক্ষক RSS ঘনিষ্ঠ, অভিযোগ মমতার

Last Updated:

২০১৯ নির্বাচনের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানেই স্পেশাল অবজার্ভারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী

#কলকাতা: রাজ্যের পুলিশ পর্যবেক্ষক কে কে শর্মার নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার সাংবাদিক সম্মেলনে ২০১৯ নির্বাচনের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানেই স্পেশাল অবজার্ভারের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী ৷ তাঁর দাবি, পুলিশের পোশাকেই আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দেন যে অফিসার তাকে কিভাবে পুলিশ পর্যবেক্ষক হিসেবে তাকে নিয়োগ করা যেতে পারে?
একইসঙ্গে তৃণমূলনেত্রীর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গকে অবহেলা করছেন ৷ এমনকি তাঁর ফোন ট্যাপ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরএসএস মনস্ক অফিসারকে স্পেশাল অবজার্ভার হিসেব নিয়োগ করাকে খাকি উর্দির অবমাননা বলেই মনে করছেন তৃণমূলনেত্রী ৷
বুধবার ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলা, হিন্দি, অলচিকি সহ ৬টি ভাষায় প্রকাশিত হল এই ইস্তেহার ৷ তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে প্রকাশিত ১২টি গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম নোটবন্দি ইস্যুর তদন্ত ৷ এছাড়াও ১০০ দিনের কাজকে ২০০ দিন করার দাবি সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহারে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যের পুলিশ পর্যবেক্ষক RSS ঘনিষ্ঠ, অভিযোগ মমতার
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement