advertisement

#Breaking: ভোটের মুখে বড় ধাক্কা মোদি সরকারের, রাফাল নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট

Last Updated:
#নয়াদিল্লি: ভোটের মুখে রাফাল ইস্যুতে বড় ধাক্কা খেল মোদি সরকার। সুপ্রিম কোর্ট জানাল, রাফালের ফাঁস হওয়া নথি আদালতে প্রামাণ্য হিসেবে গ্রাহ্য হবে। এর আগে রাফালে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরই যুদ্ধবিমান চুক্তি সংক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নথি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। সেই নথি অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রকের পাশাপাশি ফরাসি প্রশাসনের সঙ্গে সমান্তরাল দর কষাকষি চালিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। ওই নথি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যশবন্ত সিনহা, অরুণ শৌরি, প্রশান্ত ভূষণরা।
সিবিআই তদন্ত খারিজ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানান। সরকারের যুক্তি ছিল, ওই গোপন নথি আদালতে প্রামাণ হিসেবে গ্রাহ্য হতে পারে না। কারণ মন্ত্রক থেকে ওই ফাইল চুরি গিয়েছে। পরে সরকার জানায়, বেআইনি ভাবে ওই নথি ফোটোকপি করে নেওয়া হয়েছে। তবে মোদি সরকারের সব যুক্তিই খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। আইনজীবী মহলের মতে, এরফলে রাফাল চুক্তিতে খুলে যেতে পারে সিবিআই তদন্তের রাস্তা।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#Breaking: ভোটের মুখে বড় ধাক্কা মোদি সরকারের, রাফাল নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement