advertisement

দিল্লির প্রশাসনিক কর্তৃত্ব কার? সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেজরিওয়ালের

Last Updated:

সুপ্রিম কোর্ট জানিয়ছে, দিল্লি সরকারের এগজিকিউটিভ পাওয়ার সব ইস্যুতেই বাড়ানো হচ্ছে, তবে গ্রেড ওয়ান, গ্রেড টু আমলার বদলি দেখবে কেন্দ্র৷ গ্রেড থ্রি, গ্রেড ফোর আমলার বদলি থাকবে দিল্লি সরকারের হাতে৷ সরকারি আইনজীবী নিয়োগ করবেন এলজি৷

#নয়াদিল্লি: দিল্লিতে প্রশাসনিক কর্তৃত্ব কার? কেন্দ্র বনাম দিল্লি সরকার মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার৷ বৃহস্পতিবার শুনানিতে ২ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, অ্যান্টি-কোরাপশন ব্যুরো থাকবে লেফটেন্যান্ট গভর্নরের হাতেই৷ অর্থাত্‍‌ কেন্দ্রীয় সরকারের অধীনে৷ আমলা বদলিও দেখবে কেন্দ্রই৷ বিষয়টিতে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মামলাটি পাঠানো হয়েছে ৩ বিচারপতির বেঞ্চে৷
সুপ্রিম কোর্ট জানিয়েছে, দিল্লি সরকারের এগজিকিউটিভ পাওয়ার সব ইস্যুতেই বাড়ানো হচ্ছে, তবে গ্রেড ওয়ান, গ্রেড টু আমলার বদলি দেখবে কেন্দ্র৷ গ্রেড থ্রি, গ্রেড ফোর আমলার বদলি থাকবে দিল্লি সরকারের হাতে৷ সরকারি আইনজীবী নিয়োগ করবেন এলজি৷ জমি, পুলিশ ও জনগণের স্বার্থে কোনও নির্দেশের দায়িত্ব থাকবে এলজি-র হাতে৷ অর্থাত্‍‌ আমলা বদলি নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে দিল সুপ্রিম কোর্ট৷
advertisement
রায় শোনানোর সময় বিচারপতি এ কে সিকরি জানান, সহসচিব ও তাঁর উপর পর্যায়ের আমলাদের বদলির কর্তৃত্ব থাকবে এলজি-র হাতে৷ বাকি অফিসাররা দিল্লি সরকারের আওতায় পড়বেন৷ এলজি-র কর্তৃত্বে থাকছে অ্যান্টি-কোরাপশন ব্যুরো-ও৷
advertisement
দেশের রাজধানীর প্রশাসনিক কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল সরকারের সঙ্গে লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল ও তাঁর পূর্বসূরি নজিব জঙের সঙ্গে দীর্ঘ দিনের লড়াই চলছে৷
advertisement
আরও ভিডিও: কেজরিওয়ালের চোখ লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লির প্রশাসনিক কর্তৃত্ব কার? সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেজরিওয়ালের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement