Crime News: সাইকেল থেকে ঠেলে খালের জলে! সরপঞ্চ পদে নির্বাচনে লড়বেন বলে ৬ বছরের মেয়েকে নির্মম হত্যা বাবার
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Crime News:তদন্তের সময়, তেলেঙ্গানা পুলিশ জানতে পারে যে কন্যাশিশুটিকে তার বাবা হত্যা করেছে। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে।
মুম্বই: মহারাষ্ট্রের নানদেড় থেকে এক মর্মান্তিক অপরাধের খবর পাওয়া গিয়েছে, যেখানে সরপঞ্চ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এক বাবা তাঁর ছয় বছরের মেয়েকে হত্যা করেছেন বলে অভিযোগ। নির্বাচনী নিয়ম অনুযায়ী, শুধুমাত্র দুই সন্তানের বাবা-ই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। দুই সন্তানের বেশি থাকলে তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাই এই চরম সিদ্ধান্ত বলে জানা গিয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে।
অভিযুক্তের তিনটি সন্তান ছিল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হওয়ার জন্য, তিনি তাঁর এক মেয়েকে হত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশের মতে, ছয় বছরের মেয়েটিকে বাবা খালে ফেলে দিয়েছিলেন, যার ফলে তার মৃত্যু হয়েছিল। পরে তেলেঙ্গানায় শিশুটির মৃতদেহ ভেসে ওঠে। তদন্তের সময়, তেলেঙ্গানা পুলিশ জানতে পারে যে কন্যাশিশুটিকে তার বাবা হত্যা করেছে। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে।
advertisement
তেলেঙ্গানার সীমান্তবর্তী নানদেড় জেলার বাসিন্দা ২৮ বছর বয়সি অভিযুক্ত ব্যক্তি, গত ২৯ জানুয়ারি তাঁর মেয়েকে মোটরসাইকেলে করে নিয়ে যান এবং পার্শ্ববর্তী নিজামবাদ জেলার একটি খালে ফেলে দেন বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা খালে মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
advertisement
পুলিশ একটি মামলা দায়ের করে এবং তদন্তের জন্য তিনটি দল গঠন করে। পরবর্তীতে নিহত শিশুকন্যাকে অভিযুক্তের তিন সন্তানের একজন হিসেবে শনাক্ত করা হয়। প্রসঙ্গত অভিযুক্ত ব্যক্তি মুখেড়ে একটি সেলুন চালান। তাঁর আরও একটি মেয়ে এবং এক ছেলে আছে। সরপঞ্চ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যাতে করতে পারেন, তাই সন্তানসংখ্যা ২ জন দেখাতে তিনি ছোট মেয়েকে হত্যা করেন বলে অভিযোগ।
advertisement
পুলিশ জানিয়েছে, বর্তমান সরপঞ্চ তাকে যোগ্যতার মানদণ্ড পূরণের জন্য তার তিনটির মধ্যে একটি সন্তানকে দত্তক সন্তান হিসেবে দেখানোর পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ। এর পর অভিযুক্ত তাঁর ছেলের জন্মসালের নথি পরিবর্তনের উদ্দেশে কর্পোরেশনের অফিসেও যান বলে জানা গিয়েছে। কিন্তু সেখানেও তাঁর উদ্দেশ্য ব্যর্থ হয়।
আরও পড়ুন : বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পলাতক স্ত্রী! শোক সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন স্বামী ও তাঁদের বিয়ের ঘটক
পুলিশ জানিয়েছে এর পরই তিনি তাঁর এক সন্তানকে হত্যার ষড়যন্ত্র করে এবং শিশুটিকে নিখোঁজ বলে রিপোর্টও দায়ের করে। তদন্তের সময়, পুলিশ মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্তমান সরপঞ্চ গণেশ শিন্ডেকেও গ্রেফতার করে কারণ অপরাধ করার আগে তাঁদের দুজনের মধ্যে আলোচনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 5:50 PM IST










