advertisement

Maharashtra: শিবসেনাকে এ বার সরকার গড়ার আমন্ত্রণ রাজ্যপালের, NCP-র সঙ্গে জোট?

Last Updated:

আগামী ১২ নভেম্বর অর্থাত্‍ মঙ্গলবার মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোটে এনসিপি যাবে কিনা, তা নিয়ে বৈঠক করবে এনসিপি নেতৃত্ব৷

#মুম্বই: সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিজেপি-কে সরকার গড়তে ডেকেছিলেন রাজ্যপাল৷ বিজেপি জানিয়ে দিয়েছে, তাদের সংখ্যা নেই৷ মহারাষ্ট্রে সরকার গড়তে পারবে না বিজেপি৷ এরপরই আজ অর্থাত্‍ রবিবার মহারাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তর দল হিসেবে সরকার গড়ার জন্য শিবসেনাকে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল ভগত্‍ সিং কোসিয়ারি৷ এ বার বল শারদ পাওয়ারের এনসিপি-র কোর্টে৷ এনসিপি শিবসেনাকে জোটে নিয়ে মহারাষ্ট্রে সরকার গড়বে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি শারদ পাওয়ারের দল৷
advertisement
advertisement
এনসিপি জানিয়েছে, দলে ভাবনাচিন্তা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে৷ সোমবার কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে-সহ অন্যান্য কংগ্রেস নেতারা দেখা করবেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে৷ কংগ্রেস এ দিন জানিয়েছে, তারা মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন চায় না৷
আগামী ১২ নভেম্বর অর্থাত্‍ মঙ্গলবার মাহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোটে এনসিপি যাবে কিনা, তা নিয়ে বৈঠক করবে এনসিপি নেতৃত্ব৷ এনসিপি নেতা নবাব মালিকের কথায়, 'আমরা আমাদের বিধায়কদের নিয়ে ১২ নভেম্বর বৈঠক করব৷ যদি শিবসেনা আমাদের সমর্থন চায়, তা হলে শিবসেনাকে ঘোষণা করতে হবে, তাদের সঙ্গে বিজেপি-র আর কোনও সম্পর্ক নেই৷ এনডিএ থেকেও বেরিয়ে যাবে৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকেও শিবসেনার সব মন্ত্রীকে ইস্তফা দিতে হবে৷' একই সঙ্গে এনসিপি এও জানিয়েছে, তারা শিবসেনার তরফে এখনও কোনো বার্তা পায়নি৷
advertisement
এ দিকে বিজেপি মহারাষ্ট্রে সরকার গড়তে পারবে না জানাতেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, 'যদি ওদের সংখ্যা না-থাকে, তা হলে কোন মুখ্যমন্ত্রী পদের জন্য এত কথা বলছিল? আমরা যে কোনও মূল্যে মহারাষ্ট্রে শিবসেনা মুখ্যমন্ত্রী করব৷'
advertisement
এ দিন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিল ঘোষণা করেন, রাজ্যপাল ভগত্‍ সিং কোসিয়ারিকে দল জানিয়ে দিয়েছে, মহারাষ্ট্রে সরকার গড়ার মতো সংখ্যা নেই বিজেপির৷ একই সঙ্গে শিবসেনাকে বিজেপি-র বার্তা, এনসিপি-কংগ্রেস জোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ুক শিবসেনা৷ প্রসঙ্গত, সংখ্যাগরিষ্ট দল হিসেবে বিজেপি-কেই সরকার গড়তে ডেকেছিলেন রাজ্যপাল৷
বিজেপি-র অভিযোগ, উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা জনমতকে অপমান করছে৷ এ দিন কংগ্রেসের বিষয়ে নিজেদের অবস্থান নরমের বার্তাই দেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত৷ জানান, আদর্শগত ভাবে কংগ্রেসের সঙ্গে পার্থক্য থাকলেও, কংগ্রেসকে শিবসেনা শত্রু মনে করে না৷ একই সঙ্গে বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশকে কটাক্ষ করে সঞ্জয় রাউত বলেন, ফড়নবীশ ভয়ের রাজনীতি করছে৷ এমনকী এই গোটা অচলাবস্থার জন্য ফড়নবীশকে জার্মান শাসক অ্যাডল্ফ হিটলারের সঙ্গেও তুলনা করেন তিনি৷
advertisement
মহারাষ্ট্র ভোটে ১৮৮ আসনের মধ্যে ১০৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ বিজেপি৷ শিবসেনা পেয়েছে ৫৬টি আসন৷ সূত্রের খবর, সরকারে শিবসেনার ৫০-৫০ ভাগে রাজি বিজেপি৷ কিন্তু গোল বাঁধছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে৷ ওই পদে শিবসেনা চাইছে ৫০-৫০৷ বিজেপি তা মানতে রাজি নয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: শিবসেনাকে এ বার সরকার গড়ার আমন্ত্রণ রাজ্যপালের, NCP-র সঙ্গে জোট?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement