advertisement

Maharashtra: সরকার গড়ার ডেডলাইন আজ, শিবসেনা-বিজেপি সমঝোতা অধরাই

Last Updated:

শারদ পাওয়ারের এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বিরোধী দলের আসনেই বসতে চায়৷ শিবসেনার সঙ্গে কোনও জোটে তারা যাবে না৷ দুদিনের মধ্যেই মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে৷

#মুম্বই: বিধানসভা ভোটের ফল প্রকাশের পর দু সপ্তাহ পার৷ এখনও মহারাষ্ট্রে সরকার গড়ে উঠতে পারেনি বিজেপি ও শিবসেনা৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবারই শেষ দিন৷ আজ সব নজর মারাঠা ভূমে৷ মহারাষ্ট্র কাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চলেছে, এখনও জানে না৷ বুধবার সকালে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বিজেপি-কে বার্তা দেন, ১০৫ জন বিধায়ক নিয়ে সরকার গড়ে ফেলুন৷ পরে কোর কমিটির বৈঠকের পর বিজেপি সিদ্ধান্ত নেয়, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করবে তারা৷ সব মিলিয়ে শিবসেনা-বিজেপি টানাপোড়েন অব্যাহত৷ চুম্বকে এটাই মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি৷
উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও দেবেন্দ্র ফড়বীশ (বাঁ দিক থেকে) উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও দেবেন্দ্র ফড়বীশ (বাঁ দিক থেকে)
অন্যদিকে শারদ পাওয়ারের এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বিরোধী দলের আসনেই বসতে চায়৷ শিবসেনার সঙ্গে কোনও জোটে তারা যাবে না৷ দুদিনের মধ্যেই মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে৷ সরকার গড়তে না-পারলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা প্রবল৷ শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী পদে রোটেশন হবে৷ আড়াই বছর বিজেপি-র মুখ্যমন্ত্রী থাকবে, আড়াই বছর থাকবে শিবসেনা৷ এই দাবি থেকে একচুলও নড়তে নারাজ শিবসেনা৷ বিজেপির তরফে এখনও কোনও প্রস্তাব আসেনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে৷
advertisement
advertisement
দুই দলই দাবি করছে, একটি সমঝোতায় চলে আসবে৷ এবং ৯ নভেম্বরের মধ্যেই সরকার গড়বে৷ কিন্তু ঠিক কী সমঝোতা হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়৷ দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রী পদে বসানোর বার্তা নিয়ে আজ রাজ্যপাল ভগত্‍ সিং কোসিয়ারির সঙ্গে দেখা করবে বিজেপি৷
advertisement
মহারাষ্ট্র ভোটে ১৮৮ আসনের মধ্যে ১০৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ বিজেপি৷ শিবসেনা পেয়েছে ৫৬টি আসন৷ সূত্রের খবর, সরকারে শিবসেনার ৫০-৫০ ভাগে রাজি বিজেপি৷ কিন্তু গোল বাঁধছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে৷ ওি পদেও শিবসেনা চাইছে ৫০-৫০৷ বিজেপি তা মানতে রাজি নয়৷ ইতিমধ্যে এনসিপি-র সঙ্গে কথা বলেছে শিবসেনা৷ যদিও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে দেখা করার পর এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়ে দিয়েছেন, তাঁরা শিবসেনার সঙ্গে জোটে রাজি নন৷ কংগ্রেসের সঙ্গে বিরোধী আসনেই থাকবেন৷ কংগ্রেস ও এনসিপি জোট দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে মহারাষ্ট্রে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: সরকার গড়ার ডেডলাইন আজ, শিবসেনা-বিজেপি সমঝোতা অধরাই
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement